1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় স্ক্র্যাপ ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন

টেকনাফে প্রাকটিক্যাল এ্যাকশনের সহযোগিতায় স্ক্র্যাপ ব্যবসায়ী সমিতির অফিস উদ্বোধন।

নাসির উদ্দীন চৌধুরী, টেকনাফ :::
কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে স্ক্র্যাপ ব্যবসায়ী সমিতি নামে একটি সংগঠনের আত্নপ্রকাশ করেছেন। টেকনাফ পৌরসভার ৪নং ওয়ার্ড ইসলামাবাদ এলাকায় দাতা সংস্থা SIDA এর অর্থায়নে UNDP এর সহযোগিতায় Practical Action ও BRAC এর বাস্তবায়নে ভাঙ্গারী সমবায় সমিতির অফিসে প্রাকটিক্যাল এ্যাকশনের টেকনাফ উপজেলার মাঠ সমন্বয়কারী মোঃ শফিকুল ইসলামের পরিচালনায় বুধবার ৩১ মার্চ সকাল ১১ ঘটিকার সময় একটি অনুষ্ঠানের মাধ্যমে উক্ত কার্যালয় টি উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী উপস্থিত ছিলেন।

এসময় অতিথি হিসেবে প্রাকটিক্যাল এ্যাকশনের কক্সবাজার জেলা ইনচার্জ মামুন চৌধুরী, সহকারী উপজেলা সমবায় অফিসার শ্যামল বড়ুয়া, ইউএনডিপি বর্জ্য ব্যবস্থাপনা স্পেশালিষ্ট কর্মকর্তা সৈয়দ মনজুরুল হক, কনসালটেন্ট ( GARBAJMAN) ফাহিম উদ্দিন, ব্রাক এর প্রকল্প কর্মকর্তা
কর্মকর্তা আহমেদ তানবির ও মোহাম্মদ ইসমাইল। প্রাকটিক্যাল এ্যাকশনের সহকারী মাঠ কর্মকর্তা মোঃ আল ফায়েদ, সহকারী মাঠ কর্মকর্তা শামসুর রাহমান কিরণ, এবং প্রাকটিক্যাল এ্যাকশন, ইউএনডিপি, ব্রাক, স্ক্র্যাপ ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ গনসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ-সময় অতিথিরা বলেন, স্ক্র্যাপ ব্যবসায়ীরা সমাজের অনেক গুরুত্বপূর্ণ মানুষ। কারণ মানুষের ব্যবহারীত অবশিষ্ট ফেলে দেয়া সামগ্রী তারা সমাজের বিভিন্ন স্থর হতে কুড়িয়ে তা বিক্রি করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করেন। তারা তা না করলে টেকনাফে বর্জের স্থুপ হত, তখন আমাদের জন্য অনেক ক্ষতি হত। যার কারণের পরিবেশের যেমন লাভ হচ্ছে, তেমনি ফেলে দেয়া বর্জগুলিও পরিস্কার হচ্ছে। আমরা যে অর্থনৈতিক সহযোগিতা তাদের দিয়েছি তা যদি তারা সুষম বণ্টন করে ব্যবহার করেন তা হলে তারা অবশ্যই জীবনের গতি স্বচল করতে পারবে।

error: Content is protected !!