নাছির উদ্দিন রাজ (টেকনাফে ৭১)
র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ একজনকে আটক করেছে। এসময় এক রোহিঙ্গা নাগরিক পালিয়ে যাওয়ায় তার বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সুত্র জানায়, ২রা ফেব্রুয়ারি
বিকাল ৫টারদিকে মাদক ক্রয় ও বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বাজার সংলগ্ন ব্রীজের দক্ষিণ পাশে দক্ষিণ পাশে অভিযান চালিয়ে ৯হাজার ৮শ
৩২পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার সদর উপজেলার ঈদগাহের লরাবাদ গ্রামের মৃত সৈয়দ আহমদের পুত্র মোঃ জোবায়র (৩২) কে আটক করে। এসময় উখিয়া উপজেলার ১৯নং রোহিঙ্গা ক্যাম্পের জোবায়ের (৩৮) পালিয়ে যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিকে উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী মিডিয়া (পরিচালক) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সততা নিশ্চিত করেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com