প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১, ২০২৬, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২, ২০২০, ১২:১৭ পি.এম
জন্মশত মুজিববর্ষে এটিএম বুথ উদ্বোধন করল হ্নীলা ইউনিয়ন ব্যাংক
নাছির উদ্দীন রাজ, মোঃ শেখ রাসেল।
ব্যাংকিং সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া ও শত মুজিব বর্ষ উপলক্ষে এটিএম বুথ উদ্বোধন করল ইউনিয়ন ব্যাংক লিমিটেড হ্নীলা শাখা । ভাষার মাসে ২ ফেব্রুয়ারি সকাল ১১ ঘটিকার সময় হ্নীলা ইউনিয়ন ব্যাংকের কার্যালয়ে মাদ্রাসা মার্কেটের নিচতলায় এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন ব্যাংকের ম্যানেজার মোহাম্মদ হানিফ । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমির, এটিএম বুথ উদ্বোধন করেন, হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুণ জননেতা রাশেদ মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হ্নীলা জামিয়া ইসলামিয়া দারুসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা আফসার উদ্দীন কাশেমি, মৌলভীবাজার দারুল কুরআন জমিরিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ আলম, বিশিষ্ট রাজনীতিবিদ মাষ্টার রশিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ রফিক,হ্নীলা মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ মোঃ মমতাজুল ইসলাম মনু, বিশিষ্ট তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী হ্নীলা ওয়ালটন শোরুম ম্যানেজার মোঃ আব্বাস আলী, সমাজসেবক এমদাদ উল্লাহ, মোহাম্মদ আলম প্রমুক।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Com