1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে বন্দুক যুদ্ধে দুই ইয়াবা করবারি নিহত

  • আপডেট সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২০
  • ২৮৬২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ (টেকনাফ৭১)

 

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারী নিহত হয়েছে বলে দাবি করেছে পুলিশ। সোমবার রাত ১ঘটিকার দিকে হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী চিংড়ি ঘের এলাকায় এই ঘটনা ঘটে।

উক্ত ঘটনায় তিন জন পুলিশ সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন, টেকনাফ পৌরসভার পুরাতন পল্লান পড়ার সুলতান আহমেদ এর ছেলে মাহমুদ উল্লাহ (২৬) ও হোয়াইক্যং ঝিমং খালীর জাফর আলমের ছেলে মোহাম্মদ মিজান (২৪)।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন , রবিবার সকাল ৯.৩০ ঘটিকার দিকে টেকনাফ থানার সামনে হতে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় চালক মাহমুদ উল্লাহকে আটক করেন পুলিশ। পরে তার স্বীকারোক্তি অনুসারে রাত ১ঘটিকার সময় উপজেলার হোয়াইক্যংয়ের জিমংখালী চিংড়ি ঘের সংলগ্ন এলাকায় অভিনব কায়দায় মজুদ রাখা ইয়াবা ও অস্ত্র উদ্ধারে যান পুলিশ।

এসময় ইয়াবা কারবারীরা পুলিশকে লক্ষ করে গুলি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে পুলিশ সরকারি সম্পদ ও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। হামলাকারীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবদ্ধ অবস্থায় দুজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন।

ঘটনাস্থল হতে আরও ১০ হাজার ইয়াবাসহ মোট ১৫ হাজার ইয়াবা, দুটি এলজি, গুলি, খালি খোসা ও একটি মাইক্রোবাসটি (চট্র মেট্রো চ-১১- ৫০৮৯) জব্দ করেন পুলিশ। অভিযান সমাপ্তি করে ফেরার সময় টেকনাফ বাস স্টেশন এলাকায় পৌঁছলে জব্দকৃত মাইক্রোবাসের ইঞ্জিনে আগুন লেগে মাইক্রোবাসটি পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে টেকনাফ ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে স্থানীয় সূত্রে বলছে, সোনালী ব্যাংক টেকনাফ শাখা কর্তৃক কক্সবাজার যাত্রার জন্য মাইক্রোবাসটি ভাড়া করা হয়েছিল। চালক সেই সুযোগে গাড়ীতে ইয়াবা নিয়ে তা পাচারের চেষ্টাকালে পুলিশের হাতে গ্রেপ্তার হন ও পরে বন্দুকযুদ্ধে দুইজনের নিহতের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!