1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে রাতে ঘরে খাবার সামগ্রী পৌছে দিচ্ছে র‌্যাব!!

  • আপডেট সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২০
  • ৫৯৮ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক::

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে মানুষের চলাচল সীমিত করায় বিপদে পড়েছেন শ্রমজীবী মানুষ। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ঘরবন্দী কর্মহীন মানুষের কাছে চাল-ডালসহ খাবার সামগ্রী পৌঁছে দিতে উদ্যোগ নিয়েছেন র‌্যাব। শ্রমজীবী, জেলে ও অতিদরিদ্রদের নির্বাচিত করে দেওয়া হচ্ছে এই সহযোগিতা।
মঙ্গলবার রাত থেকে ঘরে ঘরে খাবার সামগ্রী পৌছে দেওয়ার কার্যক্রম শুরু করেছেন র‌্যাব-১৫, টেকনাফ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার এএসপি মোহাম্মদ শাহ আলম নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ টিম।

র‌্যাব জানায়, করোনা মোকাবিলায় সরকার ঘোষিত সাধারণ ছুটি এবং লকডাউনের কারণে বিশেষ করে শ্রমজীবী, অতিদরিদ্র ও জেলে পরিবারের লোকজন বিপাকে পড়েছেন। তাই তাদের বাড়ি বাড়ি খাবারের প্যাকেট পৌঁছে দিচ্ছে র‌্যাব। প্রথম পর্যায়ে টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সংলগ্ন উপকূলীয় এলাকার অর্ধশতাধিক জেলে পরিবারের মাঝে চাল, আলু, তৈল ও ডালের প্যাকেট দেওয়া হয়েছে। র‌্যাবের নিজস্ব অর্থয়ানে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার এএসপি মো. শাহ আলম বলেন, ‘এই সীমান্তের শ্রমজীবী কিছু খেটে খাওয়া মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। তাই সরকারের পাশাপাশি র‌্যাব ও রাতে তাঁদের ঘরে খাবার পৌঁছে দেওয়ার এই উদ্যোগ নিয়েছেন। শ্রমজীবী অসহায় মানুষের মাঝে এ সহায়তা চলমান থাকবে।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!