1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

এশিয়ার দীর্ঘ মানব রামুর জিন্নাত আলী আর নেই!

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০
  • ৫০৭ বার পড়া হয়েছে

টেকনাফ৭১ডেস্ক::

কক্সবাজারের রামুর বাসিন্দা জিন্নাত আলী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীর অবস্থায় মারা গেছে। এরআগে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে তিনি মৃত্যু বরণ করেন বলে নিশ্চিত করেছেন জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী।

এরআগে, রোববার জিন্নাত আলীকে চমেক হাসপাতালে আনা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছিল চিকিৎসকরা।

উল্লেখ্য যে, কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিল গ্রামের আমির হামজার ছেলে ৮ ফুট ৬ ইঞ্চি লম্বা জিন্নাত আলী বর্তমানে বাংলাদেশের সবচেয়ে লম্বা মানুষ। ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন জিন্নাত আলী। এরপর তাকে নিয়ে হইচই পড়ে যায়।

১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর শরীরের অস্বাভাবিক উচ্চতা বৃদ্ধি শুরু হয়। সেটি একসময় বেড়ে ৮ ফুট ৬ ইঞ্চিতে গিয়ে দাঁড়ায়।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাত আলীকে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন চিকিৎসকরা জানিয়েছিলেন, জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া হরমোন সমস্যার কারণে তার উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!