সাইফুদ্দীন মোহাম্মদ মামুন,(টেকনাফ৭১)
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত হয়েছে।
এবারের প্রতিপাদ্য ছিল "নার্সেস এ ভয়েজ টু লিড নার্সিং দ্যা ওয়ার্ল্ড টু হেলথ"। কর্মসুচীর মধ্যে ছিল র্যালী ও আলোচনা সভা। জানা যায়, ১২ মে আন্তর্জাতিক নার্সেস ডে পালন উপলক্ষ্যে হাসপাতালসহ প্রধান প্রধান সড়কে র্যালী শেষে আলোচনা সভা নার্সিং সুপারভাইজার হেনা পারভিনের সভাপতিত্বে অনুষ্টিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ টিটু চন্দ্র শীল। এ অনুষ্টানে ডাঃ শুভ্র দেব, ডাঃ সাকিয়া হক, ডাঃ মোহাম্মদ নাসিম, সিনিয়র স্টাফ নার্স তিথি গমেজ, নার্স সাথী সাহা, কাজলী বড়ুয়া, সুমি ঘোষ, ব্রিটনি ত্রিপুরা, পাপড়ি দাজেল, সালমা বিনতে মুন্না, ফাতেমা আক্তার, লক্ষী দেবী চাকমা, ডেইজি চাকমা, সুজাতা চাকমা, আরিফা খাতুন, দেলোয়ারা, জেরিন কাসেম নেন্সি, ইতি খাতুন, ইসমে আজম ফেন্সিসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off