1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ উপজেলা বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান নুরুল আলম||টেকনাফ৭১ 

  • আপডেট সময় : শনিবার, ২৩ মে, ২০২০
  • ৫৩৬ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল, (টেকনাফ৭১)

বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই আপনাদের কাছে আমার বিনীত আহ্বান, নিজ নিজ ঘরে অবস্থান করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে গিয়ে নিজ নিজ দূরত্ব বজায় রেখে ঈদুল ফিতরের নামাজ আদায় করে নিজ বাড়িতেই ফিরে আসুন । পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের হেফাজত করেন।

তিনি আরো বলেন, আসুন সবাই মিলে আমরা নিজ নিজ দূরত্ব অবলম্বন করে ঈদুল ফিতরের পবিত্রতা রক্ষা করি এবং মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতরের আনন্দময় মুহূর্তের সময় মহামারী থেকে নিজেকে সুরক্ষিত রেখে সকলের মাঝে উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-দ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার আহ্বান জানান।

চেয়্যারম্যান আরো বলেন, ঈদুল ফিতরের মধ্য দিয়ে করোনার করাল গ্রাস থেকে মুক্ত হয়ে সমাজ জীবনে শান্তি, স্বস্তি ও ইনসাফ ফিরে আসুক এই হোক আমাদের প্রার্থনা। আমি পবিত্র ঈদুল ফিতরে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!