1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে রোহিঙ্গাসহ ৯০ জন করোনায় আক্রান্ত| Teknaf 71

  • আপডেট সময় : সোমবার, ১ জুন, ২০২০
  • ৬৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক নিউজ:

কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে ২৮৩ জন নমুনা পরীক্ষায় ৯৬ জন পজেটিভ এসেছে। এতে নতুন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৯২ জন।অপর ৪ জন আক্রান্ত রোগীর ফলোআপ রিপোর্ট।

নতুন শনাক্তের মধ্যে কক্সবাজার জেলার রয়েছে ৫ রোহিঙ্গাসহ ৯০ জন। এতে কক্সবাজার সদর উপজেলায় সর্বোচ্চ সংখ্যক আক্রান্ত রয়েছে। কক্সবাজার সদরে রয়েছে ৩৫ জন।
এছাড়া রামু উপজেলার ২২ জন, উখিয়া উপজেলার ৭ জন, চকরিয়া উপজেলার ১৪ জন, টেকনাফ উপজেলার ৪ জন, পেকুয়া উপজেলার ২ জন, চট্টগ্রামের সাতকানিয়ার ১ জন এবং চাঁদগাঁও’র ১ জন রয়েছে।
সোমবার সন্ধ্যায় এমন তথ্য নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. অনুপম বড়ুয়া।
গত ৬১ দিনে মোট ৭ হাজার ৪৮ জন সন্দেহভাজন রোগীর করোনা ভাইরাস টেষ্ট করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তারমধ্যে ৮৭৩ জনের রিপোর্ট করোনা পজেটিভ পাওয়া গেল। এতে কক্সবাজার জেলার রয়েছে ৭৯৫ জন। এর মধ্যে মহেশখালীতে ৩২ জন, টেকনাফে ৩৬ জন, উখিয়ায় ১০৫ জন, রামু ৪৯ জন, চকরিয়ায় ১৭৩ জন, কক্সবাজার সদরে ৩২১ জন, কুতুবদিয়ায় ২ জন এবং পেকুয়ায় ৪১ জন রয়েছে। এর সাথে রোহিঙ্গা ক্যাম্পের ৩৫ জন রোহিঙ্গা। অন্যান্যরা কক্সবাজার জেলার নিকটবর্তী বান্দরবান জেলার বাসিন্দা এবং চট্টগ্রামের চাঁদগাঁও, সীতাকুঞ্জ, লোহাগাড়া ও সাতকানিয়ার বাসিন্দা।
কক্সবাজার জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, ইতিমধ্যে করোনায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন কক্সবাজার জেলায় মোট ১৪২ জন। আর মৃত্যু বরণ করেছেন ১২ জন। এর মধ্যে সদর উপজেলায় সুস্থ হয়েছেন ২২ জন, মৃত্যুবরণ করেছেন ১০ জন, রামু উপজেলায় সুস্থ ২ জন, মৃত্যু ১ জন, চকরিয়ায় সুস্থ ৭০ জন, মৃত্যু ১ জন, পেকুয়ায় সুস্থ ২১ জন, মহেশখালীতে ২জন, উখিয়া ও রোহিঙ্গা ক্যাম্পে সুস্থ ৭ জন ও টেকনাফে সুস্থ ৮ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!