হারানো বিজ্ঞপ্তি:
টেকনাফ উপজেলাধীন সদর ইউনিয়নের অন্তর্গত (৪নং ওয়ার্ড) বিজিবি ক্যাম সংলগ্ন নতুন পল্লান পাড়ার বাসিন্দা মোঃ আব্দুল আমিনের বড় ছেলে মোঃ রাসেল (১১) হারিয়ে গিয়েছে। হারিয়ে যাওয়া ছেলেটির নিজ বাড়ি টেকনাফ বিজিবি ক্যাম্প সংলগ্নে।
মোঃ রাসেল (১১) পল্লান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একজন ৪র্থ শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। তারা ভাই-বোন মোট ২জন। তন্মোদ্ধে বড় হচ্ছে রাসেল (১১), ছোট হচ্ছে রুবি আক্তার (৭)। রুবি আক্তার পল্লান পাড়া নিজ এলাকার একটি নুরানি মাদরাসার ২য় শ্রেণীর মেধাবী শিক্ষার্থী। মাদরাসার নাম মানারুল ফোরকান।
০৯জুন ২০২০খ্রিস্টাব্দ মঙ্গলবার সকাল ১১টার সময় নিজ বাড়ি থেকে খেলতে বের হয়ে আর ফিরে আসেনি হারিয়ে যাওয়া মোঃ রাসেল (১১)।
রাসেলের বাবা মোঃ আব্দুল আমিন পেশায় একজন দিন মজুর। তিনি বলেন, ছেলের পরনে কালো রঙের শার্ট এবং লুঙ্গি ছিল।
তিনি শুভাকাঙ্ক্ষীজনদের বিনয়ীভাবে অনুরোধ করে জানান, কোন হৃদয়বান ব্যক্তি যদি তার ছেলে সন্তানটির খোঁজ পেলে নিন্মলিখিত নাম্বারে যোগাযোগ করার জন্য আহবান জানান। হারিয়ে যাওয়া মোঃ রাসেলের বাবা আব্দুল আমিন তাতে আজীবন কৃতজ্ঞ থাকবে।
মোঃ আব্দুল আমিন
মোবাইল নাম্বার: ০১৮২০ ৯২ ৬৬ ৪৫
(হারিয়ে যাওয়া মোঃ রাসেলের পিতা)
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off