1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন|| Teknaf 71

  • আপডেট সময় : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৭২ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ

পর্যটক নগরী কক্সবাজারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করা হয়েছে। সাহসী সাংবাদিক দৈনিক সমুদ্রকন্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশকে সভাপতি ও দৈনিক ইত্তেফাকের সায়ীদ আলমগীরকে সাধারণ সম্পাদক করে একটি কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় কমিটি। কমিটিতে বিএমএসএফ’র স্থানীয় কমিটির সভাপতি মিজানুর রশীদ মিজানকে সহ-সভাপতি রাখা হয়েছে।

আগামি এক সপ্তাহের মধ্যে ২১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

নবগঠিত কমিটির সভাপতি মঈনুল হাসান পলাশ বলেন, আজ সারা দেশে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা হামলা, মামলা ও নির্যাতনের শিকার হচ্ছেন। আমাদের সকলের নির্যাতিত ওই সাংবাদিকদের পাশে দাঁড়ানো উচিত। তাই বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন,পর্যটন কেন্দ্র কক্সবাজারের এই কমিটি সারাদেশের সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে বিএমএসএফ’র পাশে থেকে কাজ করবে। কমিটিগুলো সাংবাদিক নির্যাতন, মামলা-হামলার কারন উদঘাটনেও ভুমিকা করবে।

এই কমিটি গঠনের মধ্যদিয়ে দেশে সাংবাদিক নির্যাতনের মাত্রা কমে আসবে বলেও বিএমএসএফ’র পক্ষ থেকে আশা করা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে দেশের সকল জেলা উপজেলায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনের আহবান জানানো হয়।###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!