1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

চট্টগ্রামের লোহাগড়া এবং সাতকানিয়ায় ত্রাণ নিয়ে অসহায়দের ঘরে ঘরে রামু সেনানিবাসের সেনাসদস্যরা

  • আপডেট সময় : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৭৯ বার পড়া হয়েছে

সেনা বার্তা

 

 

বিশ্বজুড়ে ভয়াবহ আকার ধারণ করা মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার চারটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় সেনাবাহিনী প্রধানের উদ্যোগে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন ‘‘সকলের সুস্থতাই আমাদের কাম্য’’ স্লোগানকে সামনে রেখে তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

জনগণের মাঝে করোনা বিষয়ে সচেতনতা সৃষ্টি, নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা প্রদান, অন্তঃসত্ত্বা মায়েদের মাতৃ কালীন সেবা প্রদান, বিনামূল্যের বাজার, জীবাণুনাশক স্প্রে করা সহ বিভিন্ন জনসেবা মূলক কার্যক্রম পরিচালনা করে চলেছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন। এরই ধারাবাহিকতায় জিওসি ১০ পদাতিক ডিভিশনের সার্বিক নির্দেশনায় আজ চট্টগ্রাম জেলার লোহাগড়া এবং সাতকানিয়া উপজেলার দূর্গম এলাকায় কর্মহীন হতদরিদ্র ২৫০টি পরিবারের নিকট ত্রাণ পৌঁছে দিয়েছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা। আর্তমানবতার সেবায় প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিজ কাঁধে বহন করে অভাবগ্রস্ত, ছিন্নমূল ও অসহায় মানুষদের দ্বারে দ্বারে পৌঁছে দিয়েছেন সেনা সদস্যরা।

সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীর এই ত্রাণ কার্যক্রম কে সাধুবাদ জানিয়েছে। এলাকার অসহায় মানুষ জন সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা ও দোয়া জানিয়েছে। সেনাবাহিনী সূত্রে জানা যায়, এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম পরবর্তীতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!