1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

কীর্তিমানের মৃত্যু নেই: সুপ্লব পাল|| টেকনাফ৭১

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৯৮৮ বার পড়া হয়েছে

কীর্তিমানের মৃত্যু নেই
সুপ্লব পাল

কী আলো!কী জ্যোতি !কী মেধা! কী মনন!
যেমন জ্ঞান তেমন আকাশ-বিশাল মন
যথা ধর্ম তথা সদা বিচরণ
আজিকে তাইতো তোমায় স্মরে এত আলোড়ন ।
দূর আনোয়ারা হতে
এনেছিলে সাথে কর্মময়, ধর্মময়, কর্ম চঞ্চল, বুদ্ধিদীপ্ত প্রাণ
নিয়ে গেলে কীর্তি আর ভালোবাসা নিথরদেহ নিথর প্রাণ।
এতটুকু কার্পণ্য করোনি দিতে সেবা
সশরীর উপস্থিতি ডেকেছে যেবা
দেখেছি যেমন তোমায় শশব্যস্ত সদা।
এই স্কুল প্রাঙ্গণ ,হ্নীলার মন্দির, ছাত্র-ছাত্রী, সুধীজন জানে কি ছিলে তুমি
তুমি ছিলে তাদের কাছে আদরের নয়নমণি।কত করেছি তর্ক না বুঝা ভুল
করেছ ক্ষমা উদার চিত্তে
করোনিতো রাগ এক চুল ।
থাকতে কে বুঝে দাঁতের মূল্য?
তুমি ছিলে আরাধ্যজন দেবতুল্য।
সামাজিকতা ,উদারতা ,মানবতায়
উচ্চ করি শির
অভাজনের বিষন্নতায়
ঝরিয়েছ আঁখি নীর ।
পরপারে সুখে থাকো-হে কর্মবীর।
দেখা হবে না হে প্রিয়জন আর
ইহধাম মাঝে কে হয় বলো কার?

হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এর পরম শ্রদ্ধাভাজন সিনিয়র শিক্ষক আমার ভাই বিপুলদার স্মরণে

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!