সংবাদ বিজ্ঞপ্তি::
কক্সবাজারের পেকুয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠিত হয়েছে। দৈনিক বাঁকখালী, দৈনিক যায়যায়দিন ও সময়ের আলোর পেকুয়া প্রতিনিধি মোহাম্মদ ফারুকে সভাপতি ও দৈনিক কক্সবাজার ৭১ পত্রিকার চকরিয়া-পেকুয়া প্রতিনিধি জালাল উদ্দিনকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করেন বিএমএসএফ'র জেলা সভাপতি দৈনিক আলোকিত উখিয়ার সম্পাদক মোঃ মিজান উর রশীদ মিজান। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির জেলা কমিটির সভাপতি সাহসী সাংবাদিক দৈনিক সমুদ্রকণ্ঠের সম্পাদক মঈনুল হাসান পলাশ ও দৈনিক ইত্তেফাক এবং জাগো নিউজের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটি নির্যাতিত সাংবাদিকদের পাশে থাকার জন্য উপজেলা পর্যায়ে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন করার নির্দেশনার আলোকে পেকুয়া উপজেলায় এ দুই সাংবাদিককে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আগামী ১৫ দিনের ভিতর পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির মাধ্যমে কেন্দ্রীয় কমিটি বরাবর পাঠানোর জন্য আহ্বান জানানো হয়েছে।##
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off