1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

নবারুণ শিল্পীগোষ্ঠীর বার্ষিক কাউন্সিল সম্পন্ন||Teknaf 71

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ৬৬৭ বার পড়া হয়েছে

ওমর ফারুক::টেকনাফ 

ককসবাজার টেকনাফের হ্নীলাই “নবারুণ শিল্পীগোষ্ঠীর”বার্ষিক কাউন্সিল সম্পন্ন করা হয়েছ।  

গতকাল ১৫ জুলাই সকাল ৯ ঘটিকার সময় হ্নীলা উম্মে সালমা (রা) বালিকা দাখিল মাদরাসা মিলনায়তনে কক্সবাজার জেলার শিশু কিশোর সাংস্কৃতিক সংগঠন “নবারুণ শিল্পীগোষ্ঠীর” বার্ষিক কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাফেজ মুহাম্মদ ইব্রাহীম রোহানের সভাপতিত্বে শিল্পী মাওলানা আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন হ্নীলা আল জামিয়াতুল ইসলামিয়া দারুসসুন্নাহ হ্নীলা’র সহকারী শিক্ষক ও সংগঠনের প্রতিষ্ঠাকালীন পরিচালক মাওলানা হাফেজ ইমাম হোসাইন।

তিনি তাঁর বক্তব্যে বলেন, বর্তমান মুসলিম যুবসমাজ সংস্কৃতির নামে কলুষিত অপসংস্কৃতিকে ধারন করে নিজেদের ঈমান আকিদা ধংস করে দিচ্ছে। যুবসমাজকে কলুষিত এ অপসংস্কৃতি থেকে মুক্ত করে ইসলামী সংস্কৃতির প্রতি ধাবিত করার লক্ষ্যে ২০১৪ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই সংগঠন। হাটিহাটি পা পা করে সংগঠন আজ কক্সবাজার জেলার বিভিন্ন অঞ্চলে ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে ইসলামের সুশীতল ছায়াতলে আহবান করে যাচ্ছে। লক্ষ্য পূরণ করতে সবাইকে দৃঢ় মনোবল নিয়ে সংঘবদ্ধ ভাবে কাজ চালিয়ে যেতে হবে।
এতে আলোচনা পেশ করেন সংগঠনের পরিচালক হাফেজ নুর মোহাম্মদ, মাওলানা জাহেদ হোসাইন, মাওলানা আমীর কাসেম, মুহাম্মদ মনছুর, ওবাইদুর রহমান রিদুয়ান প্রমুখ।
বার্ষিক হিসাব প্রতিবেদন পেশ করেন সংগঠনের অর্থ পরিচালক মুহাম্মদ ইব্রাহীম। আরো উপস্থিত ছিলেন সদস্য মাওলানা সাইফুল ইসলাম, সৈয়দুল আমীন, হাফেজ শাহ জাহান, হাফেজ মোবারক, নুরুল আমীন, আব্দুল মান্নান, মুহাম্মদ সাইদ।

পরে সভাপতি সবার পরামর্শক্রমে বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী সেশনের জন্য নিম্নোক্ত কমিটি ঘোষণা করেন:পরিচালক: হাফেজ মাওলানা ইমাম হোসাইন, সহকারী পরিচালক: হাফেজ মুহাম্মদ ইব্রাহীম রোহান, সংগঠন পরিচালক: মাওলানা আজিজুল হক জওহার, অর্থ পরিচালক: হাফেজ মাওলানা নুর মোহাম্মদ, বার্তা পরিচালক : ওবাইদুর রহমান রিদুয়ান মিডিয়া পরিচালক নবারুণ শিল্পীগোষ্ঠী, দফতর পরিচালক: মুহাম্মদ ইব্রাহীম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!