টেকনাফ ৭১ ডেস্ক;
কক্সবাজার সংবাদদাতা:
কক্সবাজারের কুতুবদিয়ায় দেলোয়ার হোসেন (৩৯) নামে এক ডাকাতকে বন্দুকসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সে টেকনাফের তালিকাভূক্ত হাকিম ডাকাতের সহযোগী।
বুধবার (৩০ জুলাই) ভোররাতে কুতুবদিয়া দক্ষিণ ধুরুং ইউপির জেলে পাড় খুইল্লার টেক রাস্তার মাথা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডাকাত দেলোয়ার লেমশীখালী ৩নম্বর ওয়ার্ড পেয়ারা কাটা এলাকার শফিকুর রহমানের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুতুবদিয়া থানার ওসি এ. কে. এম. সফিকুল আলম চৌধুরী। ওসি বলেন,দেলোয়ার হোসেন একজন চিহ্নিত ডাকাত। সে টেকনাফের আলোচিত হাকিম ডাকাতের সহযোগী। বুধবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরী একটি বন্দুক উদ্ধার করা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি প্রস্তুতিসহ বেশ কয়েকটি মামলাও রয়েছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off