1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত – Teknaf 71

  • আপডেট সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি::

কক্সবাজারে টেকনাফে যথাযোগ্য মর্যাদায় এনজিও ফোরাম ফর পাবলিক হেল্থ এর উদ্যোগে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে ১৫ আগষ্ট  সকাল নয় টার দিকে শালবাগান ক্যাম্পে (নং-২৬) কার্যালয়ে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সকাল ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী। তিঁনি না হলে বাঙ্গালি জাতি পরাধীনতার শেকল হতে মুক্ত হতো কিনা সন্দেহ। ৭৫ এর এই দিনে স্বাধীনতা বিরোধী একদল বিপথগামী নর পশুরা বঙ্গবন্ধুসহ তার স্বপরিবারকে হত্যা করেছিল। বঙ্গবন্ধুকে হত্যা করলেও তাাঁর আদর্শকে মেরে ফেলা যায়নি, এই আদর্শকে ধারন করে আমাদের আগামীর সোনার বাংলাদেশ গড়তে হবে। এখনো হত্যাকারীরা বিভিন্ন দেশে পালিয়ে বেড়াচ্ছে। তাদের আটক করে ফাঁসি কার্যকরের দাবী জানান বক্তারা।

ক্যাম্প ম্যানেজার মোহাম্মদ নুরুন্নবীর সভাপতিত্বে ও ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের (সোয়াট) ইন্জিনিয়ার
মোহাম্মদ সোহেল এর পরিচালনায় বক্তব্য রাখেন
ইন্জিনিয়ার মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্জিনিয়ার মু. ইলিয়াস মিয়া, ক্যাম্প হাইজিন প্রমোশন অফিসার মোহাম্মদ মাজেদ, ফিল্ড মনিটর মু. শফিকুল হাসান, এসিট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার একেএম হাসান তৌহিদ। এছাড়া সভায় উপস্থিত ছিলেন এসিট্যান্ট ইন্জিনিয়ার মু. আব্দুল্লাহ আল মামুন, এসিট্যান্ট ইন্জিনিয়ার মু. আবু জাফর, ফিল্ড মনিটর মু. শফিকুল হাসান, ফিল্ড মনিটর অচিমং মারমাসহ এসিট্যান্ট হাইজিন প্রমোশন অফিসার বৃন্দ, স্টোর অফিসার, ওয়াটার কোয়ালিটি টেকনিশিয়ান, সুপারভাইজার, অফিস সাপোর্টিং স্টাফবৃন্দ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাইজিন প্রমোটর অফিসার ফরিদ আহমেদ।##

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!