1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

পুরান পল্লান পাড়ার সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মামুনের প্রচেষ্টায় কবরস্থান সংলগ্ন চলাচলের রাস্তা এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৫৭ বার পড়া হয়েছে

টেকনাফ প্রতিনিধি,

টেকনাফ পৌরসভার ২ নং ওয়ার্ড পুরান পল্লান পাড়ার কাউন্সিলর প্রার্থী সাংবাদিক মামুনের প্রচেষ্টায় কবরস্থান ও চলাচলের রাস্তা এখন সৌরবিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠছে। একটা সময় বিভিন্ন জায়গায় অন্ধকারে পথ চলতে গা শিউরে উঠলেও সে চিত্র এখন আর নেই।

উপজেলা পরিষদের অন্তর্গত এজাহার বালিকা সরকারী উচ্চ বিদ্যালয়ের পিছনের কবরস্থান ও কবরস্থান সংলগ্ন রাস্তা অনেকটা এখন স্ট্রিট লাইটের আলোতে আলোকিত হয়ে উঠেছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘরে ঘরে বিদ্যুত পৌঁছে দেয়ার অঙ্গীকারে উখিয়া-টেকনাফের বর্তমান সাংসদ শাহীন আক্তার বদি, সাবেক সাংসদ আবদুর রাহমান বদি, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সিফাত বিন রহমানের সার্বিক সহযোগিতায় সবখানে সৌর বিদ্যুতের আলো পৌছে যাচ্ছে। এ প্রসঙ্গে টেকনাফ পৌরসভা পুরান পল্লান পাড়া ২ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও টেকনাফ ২৪ টিভির সম্পাদক সাইফুদ্দীন মোহাম্মদ মামুনের কাছে জানতে চাইলে টেকনাফ ৭১ ডটকমকে বলেন, পুরান পল্লান পাড়া এলাকার কোথায় কোথায় কি সমস্যা আছে সেটা আমি চিহ্নিত করে সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

তারই উদাহরণস্বরূপ আমি দীর্ঘদিন ধরে অন্ধকারে থাকা কবরস্থান ও চলাচলের রাস্তাকে আলোকিত করার জন্য স্ট্রিট লাইটের ব্যবস্থা করে দিয়েছি। যাতে রাতের আধারে জনসাধারণের চলাচলে সুবিধা হয়। এছাড়া এটা আমার কাছে এলাকার মানুষের দীর্ঘদিনের দাবী ছিল।পাশাপাশি জনসাধারণের স্বার্থে যতটুকু সম্ভব আমি আল্লাহর রহমত ও মা-বা মুরুব্বীদের দোয়ায়ে এলাকার সমস্যা সমাধানে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছি আগামীতেও করে যাব ইনশাহআল্লাহ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!