1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

অস্ত্রসহ এক রোহিঙ্গা সন্ত্রাসী আটক!

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০০ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল::রোহিঙ্গা ক্যাম্প থেকে একটি শাটারগান ও ৩৬ রাউন্ড গুলিসহ মো. রবিউল ইসলাম (২৫) নামের এক যুবককে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের-এপিবিএন। বুধবার (২৩ সেপ্টেম্বর) ভোরে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ‘আই’ ব্লক এলাকা থেকে তাকে আটক করা হয়।

সে বান্দরবানের আলীকদম উপজেলার দক্ষিণ-পূর্ব পালংপাড়ার আবুল কালামের ছেলে এবং রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য।

বুধবার সন্ধ্যায় মেইল বার্তায় বিষয়টি জানিয়েছেন ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কমান্ডিং অফিসার মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত পুলিশ পরিদর্শক রকিবুল ইসলামের নেতৃত্বে এপিবিএনের একটি দল অভিযান চালায়। তারা রোহিঙ্গা ক্যাম্পের ওই এলাকা থেকে মো. রবিউল ইসলামকে আটক করে। পরে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কালো পলিথিনে মোড়ানো একটি শাটারগান ও ৩৬ রাউন্ড গুলি জব্দ করে।

আটক যুবক জিজ্ঞাসাবাদে রোহিঙ্গা সন্ত্রাসী খালেক বাহিনীর সদস্য বলে জানিয়েছেন।

মো. রবিউল ইসলাম দীর্ঘদিন ধরে অন্য সহযোগীদের সঙ্গে পাহাড়ে অবস্থান করে ডাকাতি, অপহরণসহ বিভিন্ন অপরাধে লিপ্ত রয়েছেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলা করা হয়েছে বলে জানান মোহাম্মদ হেমায়েতুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!