1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে নিয়ন্ত্রহীণ হয়ে পড়েছে ব্যাটারি চালিত অটোরিক্সা, দেখার কেউ নেই!

  • আপডেট সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ৪০৪ বার পড়া হয়েছে

 

জিয়াউল হক জিয়া,( টেকনাফ৭১)

 

 

টেকনাফ উপজেলায় প্রতিটি রাস্তায় এখন ব্যাটারি চালিত অটোরিক্সায় ছেয়ে গেছে। বেশিরভাগ সড়ক দখল করে আছে নিয়ন্ত্রণহীন এইসব অটোরিক্সা। যাদের অধিকাংশ চালক ই শিশু কিশোর এবং অন্য পেশা থেকে আসা শ্রমিক। তাদের অটোরিক্সা চালানোর অভিজ্ঞতা নেই। আইন অমান্য করে চালানো অটো রিক্সার কারণে জণগুরুত্বপূর্ণ সড়কে যানজটের পাশপাশি ঘটছে ছোট বড় দূর্ঘটনা। দিনে দিনে এ অটোরিক্সার সংখ্যা বেড়েই চলছে। সরেজমিন দেখা যায়, উপজেলার হোয়াইক্যং বাজার, উনছিপ্রাং, হ্নীলা বাজার ও প্রত্যেক ইউনিয়নের গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে বিদুৎ খেকো ব্যাটারি চালিত অটোরিক্সা। রিক্সা নয় যেন, কার বা মাইক্রোবাস চালাচ্ছেন চালকেরা। ইচ্ছে মতো যত্রতত্র যাত্রী উঠানামা করায় যানজট বাড়ছে। তেমনি নিয়ন্ত্রণ করত না পারায় ঘটছে দূর্ঘটনা। এতে করে অঙ্গহানী সহ প্রাণহানির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এক প্রকার ঝুঁকির মধ্যে রাস্তা চলাচল করতে হচ্ছে পথ চারিদের। ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে রিক্সা চালকদের তর্কবিতর্ক নিত্যনৈমিত্তিক বিষয় হড়ে দাড়িয়েছে। অন্যদিকে ব্যাটারি চার্জের জন্য অপচয় হচ্ছে প্রচুর বিদ্যুৎ। এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. সাইফুল ইসলাম জানান, আইন অনুযায়ি অপ্রাপ্ত বয়স্ক কোনো শিশু কিশোর অটো রিক্সা চালাতে পারবেনা। এটা শিশু শ্রমের মধ্যে পড়ে। যা আইনগত অপরাধ। ইতিপূর্বে আমরা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করেছি। অটো রিক্সার দৌরান্ত কমাতে ও নিয়ন্ত্রণে নিয়ে আসতে কাজ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!