1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

অস্ত্রের কারখানার সন্ধান, ৩টি অস্ত্র,গুলি ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ ২ কারিগর আটক |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২০
  • ৫৬১ বার পড়া হয়েছে

আবদুর রাজ্জাক, বিশেষ প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার পালংখালী মধুরছড়ার গহীন অরণ্যে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। কারখানায় দীর্ঘক্ষণ চলা অভিযানে ২জন অস্ত্রের কারিগরসহ ৩টি অস্ত্র, ২ রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। শুক্রবার ২ অক্টোবর সন্ধ্যায় এ অভিযান চালানো হয় বলে জানান- র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটকৃতরা হলেন মহেশখালী উপজেলার বাসিন্দা আবু মজিদ ওরফে কানা মজিদ ও রবি আলম। তারা ২ জনই অস্ত্র তৈরীর কারিগর। র‌্যাব-১৫’র উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান জানান, শুক্রবার বিকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন সংরক্ষিত গহীন পাহাড়ে কিছু অস্ত্র ব্যবসায়ি অবস্থান করছে খবরে র‌্যাব-১৫ এর একটি দল এ অভিযান চালায়। অভিযানের এক পর্যায়ে মধুরছড়া নামের একটি পাহাড় থেকে ২ জনকে আটক করা হয়।

পরে তাদের অবস্থান নেয়া একটি কুড়ে ঘর থেকে তাদের তৈরী ৩টি বন্দুক, ২টি গুলি ও বেশকিছু অস্ত্র তৈরীর সরঞ্জামাদি উদ্ধার করা হয়। আটকৃতরা মহেশখালী থেকে এসে মধুরছড়া গহীন পাহাড়ী এলাকায় অবস্থান করে অস্ত্র তৈরী করে রোহিঙ্গাদের কাছে নিয়মিত সরবরাহ করতো। তারা দীর্ঘদিন ধরে এ অস্ত্র তৈরী এ কাজ চালিয়ে আসছে বলে জানান র‌্যাব-১৫’র উপ-অধিনায়কমেজর মেহেদী হাসান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!