1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ধর্ষনের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদন্ড চেয়ে টেকনাফে মানববন্ধন |টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৪৬৩ বার পড়া হয়েছে
মোঃ আরাফাত সানী, টেকনাফ একাত্তর 
সারা দেশের ন্যায় টেকনাফেও পৃথকভাবে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষনের শাস্তি মৃত্যুদন্ড চেয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। টেকনাফের নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠন ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৃথকভাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকাল দুইটায় টেকনাফ পৌরসভার বাস স্টেশনের প্রধান সড়কে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সদস্য মোর্শেদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, কক্সবাজার জেলার যুগ্ন আহবায়ক মোস্তফা কামাল পাশা, সহ সমন্বয়ক জসিম উদ্দিন ইমন, সহ সমন্বয়ক বাহা উদ্দিন, এস, এন আবছার। এসময় বক্তারা বলেন, দেশব্যাপী ধর্ষনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। ধর্ষকের শাস্তি একমাত্র মৃত্যুদন্ড আইন পাশ করতে সরকারের প্রতি জোর দাবী জানান।
এদিকে বিকাল পাঁচটায় টেকনাফ পৌর এলাকার শাপলা চত্বরে নাফ বৃহত্তর কওমী ছাত্র সংগঠনের উদ্যোগে নোয়াখালীতে বিবস্ত্র করে বর্বরোচিত নারী নির্যাতন, সাম্প্রতিক বিভিন্ন ধর্ষন, গণধর্ষনের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে অপর একটি মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। হোয়াইক্যং ইউনিটের সাধারণ সম্পাদক মাওঃ নিয়ামত উল্লাহর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রাফি, সাধারন সম্পাদক সাইদুইল ইসলাম সায়েম, ইসলামী আন্দোলন উপজেলার সাঃ সম্পাদক রবিউল হাসান সহ সংগঠনের বিভিন্ন দায়ীত্বশীল নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন। এতে বক্তরা ধর্ষণের সর্বোচ্ছ শাস্তি ফাঁসির দাবি করেন এবং আমাদের মা বোনদের পর্দার সাথে চলাচল করার অনুরোধ জানিয়েছে।
সভায় বক্তারা বলেন, সারা দেশে ধর্ষনের মহৌৎসব চলছে। দেশ আজ বিবস্ত্র হয়েছে। তাই ধর্ষনের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। নই তো আমাদের মা-বোনের ইজ্জত বাঁচানো দায় হবে। এসময় শত শত ছাত্ররা বিভিন্ন প্লে-কার্ড হাতে ধর্ষনের বিরুদ্ধে শ্লোগান দিয়ে ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড কার্যকরের দাবী জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!