বিশেষ প্রতিনিধি
হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাফর মার্কেটের পূর্বে দুই টি বশত ভিটায় ভয়াবহ ডাকাতি হয়েছে বলে অভিযোগ করেছেন দুই বাড়ির মালিক। গত ০৭/১০/২০ইং রাত ১১ ঘটিকার সময় ইয়াকুব আলী পুত্র মোঃ হাসান ও আমির হামজার পুত্র নবী হোছাইন দের বাড়িতে তাহার মেয়ে বিবাহ দেয়ার জন্য অনুষ্ঠানের আয়োজন করেন।
হঠাৎ করে রাত ১১ঘটিকার সময় একদল ডাকাত এসে বাড়ির চার পাশ ঘিরেফেলে ও বাড়িতে প্রবেশ করে বিবাহ অনুষ্ঠানে আগত মেহেমান সহ বাড়ির লোকদের বেধড়ক নির্যাতন করে। মোঃ হাসান ও নবী হোছাইন বলেন, ডাকাত বাহিনী আমাদের বাড়িতে প্রবেশ করে নারীদের নির্যাতন, স্বর্ণ ও টাকা পয়সা লোট করে নিয়ে যায়, যাহার ক্ষয়খতির পারিমান ৩লক্ষ টাকার উপরে। যাদের কে আমরা সনাক্ত করতে পেরেছি ডাকাতি করতে আসা বাহীনি তারা হলেন, আবুল হোছনের পুত্র আব্দুল খালেক, মকতুল হোছনের পুত্র ইমাম হোছাইন, আবুল হোছনের পুত্র গুরা পুতিয়া,রাসেল, রুবেল,আব্দুল আমিন,আব্দুল খালেক, ববিয়া,ছৈয়দ নুর,আনোয়ার সাদেক,ইমাম হোছাইন,ধল্যাহ,আব্দু রহমান,জুবাইর,আবুল কালাম,নাছির,আক্তার,মিজান সহ আরো অনেকেই। এবিষয়ে হাসান ও নবী হোছাইন জানায়, আমরা টেকনাফ মডেল থানায় একটি ডাকাতি ও নারী নির্যাতন মামলা করব। এবিষয়ে অভিযুক্ত দের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের মোবাইল নং যোগাযোগ করতে না পরায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off