1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

টেকনাফে ১নং ওয়ার্ড পৌর ছাত্রলীগে বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত |টেকনাফ একাত্তর  

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬৮৮ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী,টেকনাফ একাত্তর

টেকনাফ পৌর শাখার আওতাধীন বাংলাদেশ ছাত্রলীগ টেকনাফ পৌরসভার ১নং ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) বিকাল ০৩ টার দিকে টেকনাফ পৌর ছাত্রলীগ শাখার ১নং সভাপতি সোলাইমান বাদশার সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় পৌরসভার নাইট্যং পাড়া ১নং ওয়ার্ড ফরেস্ট অফিস সংলগ্ন বন বিশ্রামাগারে উক্ত সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন, প্রধান বক্তা ছিলেন পৌর ছাত্র লীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম (বাবলু)।
অনুষ্ঠান শেষে দ্বিতীয় অধিবেশন সবার সম্মতিক্রমে উমর আলী সভাপতি ও সাহিল আহমেদকে সাধারণ সম্পাদক হিসেবে টেকনাফ পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন ও সাঃ সম্পাদক ইব্রাহীম বাবলুর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নাইট্যং ১নং ওয়ার্ড ছাএলীগের কমিটি আগামী এক বছরের জন্য নির্বাচিত করা হয়।
এর আগে ১ম অধিবেশনে উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাঃ সম্পাদক বদিউল আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম (মুন্না), জেলা ছাত্র লীগের সদস্য ছৈয়দ আহমদ নিশান, সাবেক ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি সোলাইমান বাদশা, সাবেক সাঃ সম্পাদক শফিক আলম প্রমূখ।
সম্মেলনের ও কাউন্সিল অধিবেশনে বক্তারা বলেন, ছাত্রলীগের কর্মীদের লেখাপড়া করতে হবে। আলোর বার্তা ছড়াতে হবে। মাদক থেকে দুরে থাকতে হবে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সকল হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে। 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!