1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়’ এর ১ দশক পূর্তি উদযাপন

  • আপডেট সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬৩৮ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল টেকনাফ

 

 

কক্সবাজার টেকনাফ উপজেলার প্রাচীনতম বিদ্যাপীঠ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই এসোসিয়েশন ‘প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়’ এর ১ দশক পূর্তি উদযাপন আজ রোববার বাদে মাগরিব বিদ্যালয় অডিটোরিয়ামে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের সাধারণ সম্পাদক ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহ্সান উদ্দিনের সভাপতিত্বে এবং সহসভাপতি তারেক মাহমুদ রনির সঞ্চালনায় সংক্ষিপ্ত পরিসরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ঢাকা ডেন্টাল কলেজে অধ্যয়নরত এসএসসি ২০১৬ ব্যাচের প্রাক্তন ছাত্র দেলোয়ার হোসেন। শুরুতে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাস্টার মোফাজ্জল হক, শেখ আহমেদ মুন্সি, ফোরকান আহমেদ, প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের স্থায়ীপরিষদ সদস্য ব্যাংকার রিদুওয়ানুল হকসহ করোনাকালীন পরলোকগত সকলের স্মরণে ১ মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তৃতা রাখেন প্রাক্তন ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আজাদ ফার্মেসির স্বত্বাধিকারী নুরুল হোসাইন আজাদ। প্রাক্তন ছাত্রদের মধ্যে ইমরান শাহ, লুৎফর বিন আজিজ, কামরুল ইসলাম রাজু বক্তব্য দেন। বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম আব্দুস সালাম বলেন, প্রাক্তন ছাত্র পরিষদের জন্য আমার দরজা সবসময় খোলা। যখন যেভাবে চেয়েছে আমি প্রাক্তন ছাত্র পরিষদের জন্য সাহায্যের হাত প্রসারিত করেছি, ভবিষ্যতেও করবো ইনশাআল্লাহ। প্রাক্তন ছাত্র তথা হ্নীলা উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক ছিদ্দিকুর রহমান বিশেষ অতিথির বক্তব্যে হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে গর্বিত হিসেবে উল্লেখ করেন। এবং আরো বলেন এ ঐতিহ্যবাহী বিদ্যাপীঠে শিক্ষার্জন করে দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়েছেন এমন ছাত্রের সংখ্যা অগণিত। প্রধান অতিথি মাহাবুব মোর্শেদ তাঁর বক্তব্যে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম চলমান রাখা, স্কুলের সবধরণের কাজে সহযোগী হিসেবে ভূমিকা রাখাসহ পরিষদের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। সবশেষে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সিটি কলেজের প্রভাষক এহ্সান উদ্দিন তাঁর সমাপনী বক্তৃতায় ছাত্র পরিষদের ১০ বছরের পথচলার ব্যর্থতা সফলতার কিছু ফিরিস্তি তুলে ধরেন। এবং ২ বছরের জন্য গঠিত কমিটি ভেঙে নতুন নেতৃত্বের হাতে কমিটি হস্তান্তরের ব্যাপারেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আসছে বছর হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তি উদযাপন করবার আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
এরপর অনুষ্ঠানে আগত সকল প্রাক্তন স্টুডেন্টের উপস্থিতিতে আড়ম্বর পরিবেশে কেক কেটে প্রাক্তন ছাত্র পরিষদ হ্নীলা উচ্চ বিদ্যালয়ের ১ দশক পূর্তি উদযাপন স্মরণীয় করে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!