1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

সাবেক এমপি বর্ষীয়ান রাজনীতিবিদ অধ্যাপক মোহাম্মদ আলী আর নেই |টেকনাফ ৭১

  • আপডেট সময় : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ৫৮৬ বার পড়া হয়েছে

টেকনাফ একাত্তর ডেস্ক::

টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী (৭৬) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার (১৩ নভেম্বর) ভোররাত চারটার দিকে জেলা সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে টেকনাফের হ্নীলাস্থ বাড়িতে গুরুতর অসুস্থ হলে তাকে হাসপাতালে নেয়া হয়।

তবে, কর্তব্যরত চিকিৎসকদের মতে, হাসপাতালে ভর্তির আগেই মারা যান মোহাম্মদ আলী।

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মোহাম্মদ আলীর মেজ ছেলে রাশেদ মাহমুদ আলী।

তিনি জানান, মরহুম অধ্যাপক মোহাম্মদ আলীর নামাজে জানাজা আজ বিকেল সাড়ে চারটায় হ্নীলা দরগাহ সি এন্ড বি মাঠে অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোহাম্মদ আলী ১৯৯৬-২০০১ সালে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দলের জন্য নিবেদিত কর্মীবান্ধব নেতা ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলী। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!