1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে সন্ত্রাসীদের প্রাননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে অসহায় পরিবার- টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ৩৮২ বার পড়া হয়েছে
বিশেষ প্রতিনিধি,টেকনাফ
টেকনাফে সন্ত্রাসীদের অব্যাহত প্রাননাশের হুমকিতে পালিয়ে বেড়াচ্ছে অসহায় এক পরিবার। ভুক্তভোগী হচ্ছে হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার দিন মোহাম্মদ(৫৫) পরিবার। ওই সন্ত্রাসীরা দিন মোহাম্মদ এর পরিবারের উপর হামলা করে বয়োবৃদ্ধ নারী-পুরুষ ও কলেজ ছাত্রসহ ৫জনকে গুরুতর আহত করেছে। আহত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সন্ত্রাসী হামলার ঘটনায় ৫ জনকে বিবাদী করে নুর আয়েশা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন, একই এলাকার মৃত সোলতান আহমদের পুত্র মেহের আলী, বার্মায়া আবদুল মাজেদ(২৩), মেহের আলীর পুত্র উসমান ফারুক(২৫), মেয়ে সাবিনা সোলতানা (২০),স্ত্রী জায়তুন নাহার । ঘটনায় আহতরা হচ্ছেন, বাদী নুর আয়েশা(৫০), গৃহকর্তা দিন মোহাম্মদ(৫৫), দু’কন্যা নুর জাহান (২৯), নুর নাহার(৩৩) ও কক্সবাজার সরকারী কলেজের ছাত্র আবু তালেব (২৭)। দিন মোহাম্মদের পুত্র রুবেল জানান, বিবাদীরা আমার নিকটাত্বীয়। তুলনা মূলক প্রভাবশালী হওয়ায় দেশের প্রচলিত আইনের তোয়াক্কা করে না। প্রায় সময় আমার পরিবারকে প্রান নাশের হুমকি দিয়ে থাকে। বর্তমানে তাদের হুমকিতে আমার পরিবার অসহায় অবস্থায় ও নিরাপত্তাহীনতায় রয়েছে। মঙ্গলবার তাদের সন্ত্রাসী হামলার পর হতে প্রান বাঁচাতে পুরো পবিার পালিয়ে বেড়াতে হচ্চে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে আইনশৃংখলা বাহিনীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
অভিযোগ সুত্রে জানা যায়, বিবাদীরা প্রায় সময় বাদীর বসত ভিটা ছাড়িয়া দিতে হুমকি দিয়ে আসছিল। ছাড়িয়া না দেওয়ায় প্রায় সময় বাদীর পরিবারের সদস্যদের প্রাননাশ করিয়া লাশ গুম করিবে, ঘরবাড়ী আগুনে পুড়িয়া দখল উচ্ছেদ করিবে বলে হুমকি দিয়ে আসছিল। ১৭ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টার দিকে বিবাদীরা সংঘব্ধ হয়ে বসত ভিটা দখল করিবার উদ্দেশ্যে দা-কিরিচ ও দেশীয় অস্ত্র হাতে নিয়া বসত ভিটায় প্রবেশ করে। এসময় ঘরে উঠানে মামলার বাদীকে একা পেয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত করে। তার শৌর চিৎকারে বাড়ীতে থাকা দু’কন্যা নুর জাহান ও নুর নাহার তাকে উদ্ধার করতে এগিয়ে আসলে তাদেরও দেশীয় অস্ত্রের আঘাতে মারধর করে। হামলার খবর পেয়ে তাৎক্ষনিক বয়োবৃদ্ধ দিন মোহাম্মদ (৫৫) ঘটনাস্থলে আসিলে তাকেও দেশীয় অস্ত্র, দা-লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুত্বর আহত করে । বাড়ীতে থাকা অন্যান্যদের অস্ত্রের মুখে ঝিম্মি করে হামলাকারীরা আহত কন্যা নুর জাহানের ১ ভরি ওজনের স্বর্নের চেইন ও বাড়ীতে লুটপাট চালিয়ে মুল্যবান জিনিসপত্র ও ঘেরা বেড়া ভাংচুর করে প্রচুর পরিমাণ ক্ষতিসাধন করে। একপর্যায়ে তাদের হামলায় বয়োবৃদ্ধ দিন মোহাম্মদ অজ্ঞান হয়ে মাঠিতে লুঠিয়ে পড়লে হামলা কারীরা মৃত ভেবে তাকে ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে এলাকাবাসীরা মুমূর্ষ অবস্থায় আহতদের উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেওয়া হলে দিন মোহাম্মদকে উন্নত চিকৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। অপরদিকে ঘটনার জের ধরে সন্ধ্যায়, অভিযোগকারী নুর আয়েশার ভাগিনা, ২৭ নং রোহিঙ্গা ক্যম্পের এনজিও কর্মী ও কক্সবাজার সরকারী কলেজের ছাত্র আবু তালেবকে তাদের বাড়ীতে যাবার পথে ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে গুরতর আহত করে। তাকে ও কক্সবাজার হাসপাতালে প্রেরন করা হয়েছে বলে জানান। আহত আবু তালেব জানান, ঘটনার বিষয়ে আমি কিছুই জানিনা। সন্ধ্যায় আমি কর্মস্থল থেকে ফেরার পথে অতর্কিত ভাবে সন্ত্রাসী ইয়াবা কারবারী, উসমান রোহিঙ্গা সন্ত্রাসীদের নিয়ে তার উপর হামলা চালিয়ে টাকা ও মোবাইল চিনিয়ে নেয। তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে উচিৎ শাস্তি দাবী করেছেন।
মামলার তদন্ত কারী কর্মকর্তা জানান, অভিযোগ হাতে পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুতর আহত একজন কক্সবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তদন্তে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুল ইসলাম জানান, অপরাধী যেই হোকনা তাকে আইনের আওতায় আনা হবে। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!