1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নভেম্বর বিজিবির অভিযানে সফলতা ২৩ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ

  • আপডেট সময় : বুধবার, ২ ডিসেম্বর, ২০২০
  • ৪৪৫ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ, টেকনাফ

 

সীমান্ত উপজেলা টেকনাফে নভেম্বর মাসে বিজিবির অভিযানে ২৩ কোটি ২৮ লাখ ১৭ হাজার ৯৮ টাকার ইয়াবা, বিয়ার, গাঁজা, চোরাই পণ্য ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। এসব উদ্ধারের ঘটনায় ৩২ জনকে আটক এবং এক মাদক পাচারকারি নিহত হয়েছে। একই সঙ্গে ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ-২ বর্ডার গার্ড বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ফয়সল হাসান খান। তিনি বলেন , গত নভেম্বর মাসে সীমান্ত ও চেকপোষ্টে বিজিবি’র সদস্যরা অভিযান চালিয়ে ৭ লাখ ৮হাজার ৫৬৯ পিস ইয়াবা জব্দ করে। ইয়াবার আনুমানিক মূল্য ২১ কোটি ২৫ লাখ ৭০ হাজার ৭০০ টাকা। এসব ইয়াবা জব্দের ঘটনায় ৩৫ মামলায় ২৮ জনকে আটক এবং এসব উদ্ধারের ঘটনায় গোলাগুলিতে এক পাচারকারী নিহত হয়।

তিনি আরও বলেন , বিজিবি সীমান্ত ও চেকপোস্ট থেকে ১ লাখ ১১ হাজার ২০০ টাকার মূল্যমানের মিয়ানমারের ২৮৩ ক্যান বিয়ার, ৫০ বোতল ফেন্সিডিল ও ৭০০গ্রাম গাঁজা জব্দ করা হয়। এসব মাদকদ্রব্য জব্দের ঘটনায় চারটি মামলায় তিনজনকে আটক করা হয়। এছাড়া সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২কোটি ১লাখ ৩৫ হাজার ১৯৮ টাকা মূল্যের চোরাই পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ১৬টি মামলায় একজনকে আটক এবং ২ জনকে পলাতক আসামি করা হয়েছে। বিজিবি’র সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে দেশী তৈরি একটি বন্দুক, ২ রাউন্ড কার্তুজের খালি খোসা উদ্ধার করেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। তবে সীমান্তে যে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি সর্তকতার সাথে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!