1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

নাফ মেরিন শিশু পার্ক এর উদ্ধোধন হল টেকনাফে

  • আপডেট সময় : রবিবার, ১০ জানুয়ারী, ২০২১
  • ৪৭৫ বার পড়া হয়েছে

অনলাইন নিউজ

 

শিশু-কিশোরদের চিত্র বিনোদনের জন্য কক্সবাজারের টেকনাফে স্বাস্থ্যবিধি মেনে “নাফ মেরিন শিশু পার্ক” এর উদ্ধোধন করা হয়েছে।
গতকাল রোববার সন্ধ্যা ছয়টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালীয়াপাড়া সমুদ্রসৈকত ও টেকনাফ-কক্মবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন
এলাকায় পার্কটি উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উদ্ধোধনী অনুষ্ঠানে নাফ মেরিন শিশু পার্কের ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কবিরের সভাপতিত্বে টেকনাফ সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সন্তোষ কুমার শীলের সঞালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলম। পার্কের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সদস্য গিয়াস উদ্দিন আজম, সাবরাং ইউপির চেয়ারম্যান নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও সাবরাং ইউনিয়নের আ.লীগের সভাপতি আবুল কালাম, পৌর আ.লীগের সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী প্রমূখ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো টেকনাফ প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সোলতান মাহমুদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না ।ইউএনও মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নদী, সাগর ও পাহাড় সৌন্দর্যের লীলাভূমি টেকনাফ হলেও দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। এতিম ও প্রতিবন্ধীদের শিশুদের পাকের প্রবেশ ফি ও রাইড সম্পূর্ণ ফ্রি ঘোষণা করা হয়েছে। স্বাধীনতার পরবর্তী সময়ে এলাকার শিশু-কিশোরদের চিত্তবিনোদনের কথা বিবেচনা করে সমুদ্রের বেলাভূমি সংলগ্ন মেরিন ড্রাইভ সড়কের পাশে মনোরম পরিবেশে শিশুদের মেধাবিকাশ ও প্রাকৃতিক পাঠের সুয়োগ সৃষ্টির জন্য এ পার্ক অনন্য ভূমিকা পালন করবে।
প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, মুজিব শত বর্ষ উপলক্ষে টেকনাফের কিছু যুবকের অর্থায়নে এ শিশু পার্ক স্থাপন করেছেন তাদের আমি অভিনন্দন। এটির স্থায়ীত্ত রাখার জন্য উপজেলা পরিষদ এগিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!