অনলাইন ডেস্ক
কক্সবাজার সদরের চৌফলদন্ডী ব্রীজের কাছাকাছি একটি বোট থেকে সাত বস্তা ইয়াবা উদ্ধার করা হয়েছে। সাত বস্তায় ১৪ লাখ ইয়াবা রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই চালানটি কক্সবাজারের এ যাবতকালের সর্ববৃহৎ উদ্ধার হওয়া ইয়াবা চালান। মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজারের পুলিশ সুপারের হাসানুজ্জামানের নেতৃত্বে এক অভিযান চালিয়ে পুলিশ এই ইয়াবার বৃহৎ চালান জব্দ করেছে। এই চালানের সাথে জড়িত দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।
ঘটনাস্থল থেকে কক্সবাজারের পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের কয়েকটি দলের সমন্বয়ে চালানো এই অভিযানে একটি বোট থেকে ইয়াবা ভর্তি সাতটি বস্তা উদ্ধার করা হয়। প্রতিটি বস্তায় ২৫ থেকে ৩০ কাট ইয়াবা পাওয়া গেছে। সর্বমোট ১৪ লাখ ইয়াবা হবে প্রাথমিক গণনায় ধারণা করা হচ্ছে। পরে আটক কৃতদের শিকার উক্তি অনুযায়ী তাদের গ্রামের বাড়ি হতে ২ বস্তা টাকা উদ্ধার করা হয়েছে বলে জানাগেছে।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off