1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফ বনবিভাগের অভিযানে মাটিভর্তি ডাম্পার জব্দ ||টেকনাফ একাত্তর

  • আপডেট সময় : শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১
  • ৫৭৪ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, টেকনাফ

টেকনাফ পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ
অবৈধভাবে পাহাড় কেটে মাটি পাচারের সময় তিনটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করেছে টেকনাফ বনবিভাগের স্পেশাল টিম।

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি ) হ্নীলা ইউনিয়নের আলী কালী এলাকা থেকে পাহাড়ের মাটি পাচারের সময় তিনটি ডাম্পারটি জব্দ করা হয়।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জের বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ।

সৈয়দ আশিক আহমেদ বলেন, একটি পাহাড় খেকো চক্র দীর্ঘদিন ধরে কৌশলে টেকনাফ উপজেলার বিভিন্ন জায়গায় পাহাড় কেটে ডাম্পারের মাধ্যমে পাহাড়ের মাটি বিক্রি করে যাচ্ছে।

গভীররাত থেকে ভোর পর্যন্ত ডাম্পারের মাধ্যমে মাটি এনে ভরাট করা হয় নিচু এলাকা। বন বিভাগের নিয়মিত অভিযানে পাহাড়ের মাটিভর্তি তিন টি ডাম্পার জব্দ করা হয়েছে। এবিষয়ে তদন্ত করে মাটি কাটা, মাটি পাচার এবং ডাম্পারের মালিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

টেকনাফ বনবিভাগের বিভাগের বন কর্মকর্তা আরো জানান, পাহাড় কাটার বিষয়ে আমরা সবসময় সজাগ আছি এবং নিয়মিত অভিযান চালানো হচ্ছে। পাহাড়ের মাটিভর্তি তিনটি ডাম্পার জব্দ করা হয়েছে। এবিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

তিনি আরো জানান, পরপর দুই দিন অভিযানে বিভাগীয় বন কর্মকর্তা কক্সবাজার দক্ষিণ বন বিভাগের মোঃ হুমায়ুন কবির নির্দেশনায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় টেকনাফ রেঞ্জের রেঞ্জ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমেদ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফ মোঃ শাহিন আহমদ, মোঃ নুর আলম ও তবিবুর রহমান সহ আলীকালি পাহাড়ে রাতে মাটি কাটার সময় তিনটি ডাম্পার গাড়ি জব্দ করা হয়। এব্যাপারে বন আইনে মামলা দেয়া হচ্ছে ব্রিক ফিল্ড মালিক নুরুল কবিরের বিরুদ্ধে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!