1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী জামায়াতের সঙ্গে ‘বন্ধুত্ব’ চায় যুক্তরাষ্ট্র

খেলার মাঠে গুলিবিদ্ধ যুবক!

  • আপডেট সময় : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদরের নেয়াজপুর ইউনিয়নে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় ফরহাদ হোসেন (৩০) নামে এক যুবক খেলার মাঠে গুলিবিদ্ধ হয়েছে।
আহত ফরহাদকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে নেয়াজপুর ইউনিয়নের শাহপুর কদমতলী গ্রামের সামছুল হুদার ছেলে।রোববার (১৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নেয়াজপুর ইউনিয়নের সাহাপুর গ্রামের খেলার মাঠে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী পরিবার জানান, সাহপুর কদমতলীর মৃত ওয়াহেদ আলীর ছেলে মহিউদ্দিন মোহনের সাথে তার আপন চাচা সামছুল হুদার সাথে সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ সম্পত্তি থেকে শনিবার মাটি কাটা ও ভরাট নিয়ে তাদের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে এই ঘটনার জের ধরে মোহনের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল জেঠাতো ভাই ফরহাদের উপর অতির্কিতে হামলা চালায়, বেধড়ক মারধর করে এবং গুলি করে মাঠে ফেলে রেখে যায়। এক পর্যায়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর সেখানেও মোহনের লোকজন হাসপাতালে এসে দ্বিতীয় দফা মারধর করে হাসপাতাল থেকে বের করে দেয়। এরপর পুলিশের সহায়তায় তাকে রাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ফরহাদ চিকিৎসাধীন রয়েছেন।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহেদ উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত বলেন, গুলিবিদ্ধ যুবকের শরীওে ৩ টি স্পিন্টার গুলি (ছররাগুলি)বিদ্ধ হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!