1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

টেকনাফে চটের বস্তায় পাচার কালে মাদক কারবারের প্রায় ১৩ লাখ টাকাসহ আটক দুই!

  • আপডেট সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৮৩ বার পড়া হয়েছে

টেকনাফে চটের বস্তায় পাচার কালে মাদক কারবারের প্রায় ১৩ লাখ টাকাসহ আটক দুই!পলাতক দুই

মোঃ আরাফাত সানী, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে সড়কের বিজিবি চেকপোস্টে জওয়ানেরা অভিযান চালিয়ে সিএনজি ও নগদ ১২লক্ষ ৭০হাজার টাকাসহ দুই জনকে আটক করেছে। এই ঘটনায় জড়িত থাকার অপরাধে সাবরাংয়ের নুর হোসেনসহ ২জনকে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,গত ৩০মার্চ (মঙ্গলবার) রাত সাড়ে ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি চেকপোস্টে দায়িত্বরত জওয়ানেরা যানবাহন তল্লাশীকালে একটি সিএনজি (কক্সবাজার-১১-৮৬৬১) এর চালকের সীটের নীচে চটের বস্তা মোড়ানো টাকার বান্ডেল দেখতে পায়। চালককে টাকার মালিক কে জানতে চাইলে একজন রোহিঙ্গা বলে দাবী করে। তখন আর্থিক নীতিমালা বর্হিভূতভাবে ক্যাশ টাকা পরিবহনের অপরাধে নগদ ১২লক্ষ ৭০হাজার টাকা এবং ৪লক্ষ টাকা মূল্যমানের সিএনজিটি জব্দ করে হ্নীলা জাদিমোরার জালাল আহমদের পুত্র মোঃ জুবায়ের (২৪) এবং নয়াপাড়া ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মৃত মোক্তার আহমদের পুত্র নাজিম উল্লাহ (৩২) কে আটক করে। এই ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে সাবরাং মন্ডল পাড়ার আমির হামজার পুত্র নুর হোসেন এবং হ্নীলা জাদিমোরার আহমদ হোসনের পুত্র মোঃ আমির হোসেন (৩৫) কে পলাতক আসামী করে মামলা দায়ের করা হয়েছে।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, বাংলাদেশের আর্থিক নীতিমালায় ৭লক্ষ টাকার অধিক হলে চেকের মাধ্যমে বহন এবং টাকার বৈধ কোন কাগজপত্র দেখাতে না পারেনি। তাই মাদক কারবারীদের টাকা সরবরাহের অসৎ উদ্দেশ্যে রোহিঙ্গা নাগরিক দ্বারা টাকা বহন করার অপরাধে টাকা,সিএনজি জব্দ করে উল্লেখিত ২জনকে আটক এবং ২জনকে পলাতক আসামী করা হয়। জব্দকৃত টাকা ও সিএনজিসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!