1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে। 

টেকনাফের শাহপরীর দ্বীপ ও হোয়াইক্যংয়ে পৃথক অভিযানে প্রায় আড়াই লাখ ইয়াবা উদ্ধার! আটক-১

  • আপডেট সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪১৩ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী, কক্সবাজার টেকনাফ সীমান্তে বিজিবি জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ২লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করেছে। এই ঘটনায় জড়িত থাকায় একজনকে আটক করা হয়েছে।
সুত্র জানায়,গত ৪এপ্রিল (রবিবার) রাত ৭টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বিশেষ একটি টহল দল মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে শাহপরীর দ্বীপ জালিয়া পাড়া হতে আবুল কালামের পুত্র মোঃ নুরুল আবছার (২২) কে আটক করে। ব্যাপক জিজ্ঞাসাবাদে সে জানায়, রাতে নাফনদীতে মাছ শিকারের সময় মিয়ানমার হতে আসা ইয়াবা ভর্তি একটি নৌকা ডাঙ্গর পাড়ায় মোঃ আমির হোসেনের বাড়িতে রেখে আসে। ধৃত নুরুল আবছারকে নিয়ে আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ১লাখ ৪০হাজার ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এসময় বাড়ির মালিক পালিয়ে যায়।

অপরদিকে রাত সাড়ে ১১টার সময় হোয়াইক্যং খারাংখালী বিওপির জওয়ানেরা মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে বিশেষ একটি টহল দল ক্যাম্পের দক্ষিণ-পূর্ব পাশে কৌশলী অবস্থান নেয়। কিছুক্ষণ পর ২-৩জন দুষ্কৃতকারী একটি কাঠের নৌকা থেকে নেমে বেড়িবাঁধের দিকে অগ্রসর হলে বিজিবি জওয়ানেরা তাদের দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তখন মাদক কারবারী চক্রের সদস্যরা একটি বস্তা ফেলে পার্শ্ববর্তী গ্রাম গ্রামে দৌড়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিএসসি) জানান, শাহপরীর দ্বীপ হতে ইয়াবাসহ আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। অবশিষ্ট ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!