1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
আবছারের নামে বিভিন্ন ভাবে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা,  প্রতিবাদ ও ব্যাখ্যা ৫ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ফরিদুল আলম র‍্যাবের হাতে গ্রে’প্তা’র  হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ 

টেকনাফে অসহায় কৃষকের পাকা ধান কেটে দিল ছাত্রলীগ

  • আপডেট সময় : বুধবার, ২৮ এপ্রিল, ২০২১
  • ৪২৭ বার পড়া হয়েছে

মোঃ শেখ রাসেল, টেকনাফ

কক্সবাজারে টেকনাফ উপজেলা অসুস্থ রহমতুল্লাহ নামের এক কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়ে মুখের হাসি পুটালেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুন্না নেতৃত্বে একদল ছাত্রলীগ।
২৮ এপ্রিল (বুধবার) সকালে উপজেলা বাহার ছাড়া শিলখালী গ্রামের রহমতুল্লাহ নামে কৃষকদের এক একর জমির পাকা ধান কেটে দেয়। টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুন্না উদ্যোগে এ কার্যক্রমে অংশগ্রহন করেন টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাবেক ও ইউনিয়নের অসংখ্য নেতা কর্মীরা।

কৃষক রহমতুল্লাহ বলেন, আমি শারীরিকভাবে অসুস্থ। এদিকে লকডাউনের কারণে অর্থনৈতিকভাবে ভেঙ্গে পড়েছি। আমার এক একর পাকা ধান নিয়ে চিন্তিত ছিলাম। বিষয়টি ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মুন্না খবর পেয়ে সে আজ আমার খেতের ধান কেটে দিয়েছে। এ অসহায় সময়ে তারা আমার পাশে এসে দাঁড়িয়েছে এতে তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

স্থানীয় বাসিন্দারা জানান,ছোট কাল থেকে দেখে আসছি ছেলেটা মানবিক, আমরা সবসময় দেখি যে,যেকোনো অসহায় মানুষের পাশে সে সব সময় দাঁড়ানোর চেষ্টা করে এবং সাদামাটা নিরহংকার একজন ছেলে মুন্না।

এই সময় টেকনাফ উপজেলা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম মুন্না জানান, কৃষক রহমতুল্লাহ টাকার অভাবে শ্রমিক না নিতে পেরে চিন্তায় পড়েন তিনি অসুস্থ বলে আমি খবর পেয়েছি। বিষয়টি জানার পর আমি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ঐ কৃষকের এক একর জমির পাকা ধান কেটে ঘরে তুলি। এবং কৃষক রহমতুল্লাহ ধান কাটার পরে টেকনাফে উপজেলার যে কোনো কৃষক এবং অসহায় পরিবারের সমস্যা হলে আমাকে কল দেবেন অথবা কোনো ছাত্রলীগের কোনো সদস্য কে বলিলে আমাকে বলবে আমি ইনশাআল্লাহ কৃষকের পাশে আজীবন থাকবো বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!