1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে থানায় কর্মরত এএসআই এমরান ভুঁইয়া আবারও শ্রেষ্ট এএসআই নির্বাচিত

  • আপডেট সময় : শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১
  • ৪৬৫ বার পড়া হয়েছে

মোঃ আরাফাত সানী ,টেকনাফ একাত্তর

“কথায় না বড় হয়ে কাজে বড় হয়” নিজ কর্মগুনের দক্ষতায় টেকনাফ মডেল থানার কর্মরত এএসআই এমরান ভুঁইয়া আবারও কক্সবাজার জেলা পুলিশের শ্রেষ্ট এএসআই নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কক্সবাজার জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় এমরান ভুঁইয়ার হাতে শ্রেষ্টত্বের এই পুরষ্কার তুলে দেন জেলা পুলিশ সুপার হাসানুজ্জামান।

এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের দায়িত্বরত সিনিয়র অফিসারবৃন্দসহ টেকনাফ মডেল থানার (ওসি) হাফিজুর রহমান।

তথ্য সূত্রে জানা যায়, পুরষ্কার প্রাপ্ত এএসআই এমরান ভুঁইয়া গত বিদায়ী বছরের ২৬/৯/২০ তারিখ নতুন কর্মস্থল টেকনাফ মডেল থানায় যোগদান করেন। অত্র থানায় যোগদান করার পর থেকে তিনি অপরাধীদের ধরতে অগ্রণী ভুমিকা পালন করে যাচ্ছেন।

তিনি প্রতিনিয়ত টেকনাফ মডেল থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় দক্ষতা ও সাহসীকতার সাথে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত বিপুল সংখ্যক মাদক কারবারী ও বিভিন্ন অপরাধ কর্মকান্ডে জড়িত অপরাধী এবং দীর্ঘদিন পলাতক থাকা এজাহারভুক্ত সাজাপ্রাপ্ত আসামীদের আটক করতে সক্ষম হয়েছেন।

সেই কর্মগুণের সফলতায় গত ৫ মাস আগেও তিনি আরো একবার শ্রেষ্ট পুলিশ অফিসারের পুরষ্কার আদায় করে নিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় এএসআই এমরান ভুঁইয়া আবারও জেলার শ্রেষ্ট পুলিশ অফিসার মধ্যে তৃতীয় স্থান অর্জন করতে সক্ষম হয়েছেন।

বৃহস্পতিবার মাসিক কল্যান সভা শেষে জেলা পুলিশ সুপার তার হাতে উক্ত সম্মননার ক্রেস্টটি তুলে দেন।

এদিকে নিজ কর্মের সফলতা পুরুষ্কার হাতে পাওয়ার পর এএসআই এমরান ভুঁইয়া জেলা পুলিশ সুপার, উখিয়া-টেকনাফের কর্মরত সার্কেল,টেকনাফ থানার ভারপ্রাপ্ত (ওসি) হাফিজুর রহমান, ওসি (তদন্ত) আব্দুল আলীম, ওসি (অপারেশন) খোরশেদ আলমসহ টেকনাফ থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সফলতা অব্যাহত রাখার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!