1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ শাখার পক্ষ থেকে এতিম হাফেজদের মধ্যে ঈদ বস্ত্র ও ইফতার বিতরণ

  • আপডেট সময় : বুধবার, ১২ মে, ২০২১
  • ৩৪৪ বার পড়া হয়েছে

টেকনাফ ৭১ ডেস্ক

সংবাদ বিজ্ঞপ্তি : মানবিক বন্ধু আদম তমিজী হকের হাতে গড়া সংগঠন মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার পক্ষ থেকে এতিম হাফেজ শিক্ষার্থীদের মধ্যে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মানবিক সংগঠনের এই উপহার পেয়ে এতিম শিক্ষার্থীরা উল্লাসিত হয়ে উঠেছে।
১১মে বিকাল ৪টায় হ্নীলা পানখালী মাঝের পাড়া জামে মসজিদ ও এতিম খানায় মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার পক্ষে এতিম হাফেজ শিক্ষার্থীদের মধ্যে ঈদ বস্ত্র এবং ইফতার বিতরণ উপলক্ষ্যে এক অনুষ্ঠান মানবিক বাংলাদেশ সোসাইটি টেকনাফ উপজেলা শাখার সভাপতি ঈমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক আবু ছিদ্দিক আতিকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সাবেক যুগ্নসাধারণ সম্পাদক তারেক মাহমুদ রণী। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি নুরুল আমিন,রফিক আদহাম, নুরুল আবছার আহমদ জয়, ইকবাল কফিল,মোঃ সেলিম, যুগ্নসাধারণ সম্পাদক মিজানুর রহমান,শহীদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইমরান, সহসাংগঠনিক সম্পাদক ইন্দ্রজিৎ, প্রচার সম্পাদক আইয়ুব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ তারেক, সহদপ্তর সম্পাদক আবু রাশেদ, কার্য্যকরী সদস্য ফাহাদুল ইসলাম তুয়ার ও হাবিবুর রহমানসহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ।
উক্ত মাদ্রাসার এতিম হাফেজ শিক্ষার্থীদের মধ্যে ঈদ বস্ত্র ও ইফতার সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি। এসময় তিনি বলেন, মানবকি বন্ধু আদম তমিজি হকের মতো মানবিক বাংলাদেশ গড়তে হলে দেশের প্রত্যেক প্রান্তের বিত্তবানেরা সমাজের অসহায়-দরিদ্রদের সহায়তায় এগিয়ে আসলে অল্প সময়ের মধ্যে আমরা সকলে মিলে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি। ###

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!