1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে মামলার আসামীদেরকে গ্রেফতার না করায় বাদি ও বাদির অনাত্মীয়স্বজনকে প্রাণ নাশের হুমকিতে

  • আপডেট সময় : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৩৯৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক,

টেকনাফ থানায় মামলা করার তিন মাস অতিবাহিত হওয়ার পরও কোন আসামীদেরকে গ্রেফতার না করায় মামলার বাদি ও মামলার বাদির অাত্মীয়স্বজন হুমকির মুখে। মামলার আসামীরা প্রকাশ্যে দিবালোকে ঘুড়ে বাড়াচ্ছে বলে এলাকার লোকজন জানান। ঘটনার বিবরণে জানা যায়, গত ২৩/০২/২০২১ইং তারিখ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালীর তুলাগাছ তলা নামক এলাকায় মামলার বাদির স্বামী আমির হোসাইন পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে মোঃউল্লাহর বাড়িতে গেলে তার সন্ত্রাসী পুত্র জসিম উদ্দিনের নেতৃত্বে মোঃআলীর পুত্র নুরুল আমিন, মৃত নুর মোহাম্মদের পুত্র জসিম উদ্দিন ও নুর আলীর পুত্র মোহাম্মদ আলী অতর্কিতভাবে এসে আমির হোসাইনের কাছ থেকে মোটা অংকের টাকা দাবি করে।তিনি চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে জসিম উদ্দিনসহ তার অপরাপর সংগীরা ধারালো দা, কিরিচ ও লোহার রড নিয়ে আমির হোসাইনের উপর অতর্কিত হামলা চালিয়ে শরীর রক্তাক্ত করে এবং আংগুল দিয়ে খোঁছা মেরে বাম চোখ বাহির করিয়া ফেলে।পাশাপাশি তার দোকানে বিক্রিত নগদ ৪৫হাজার টাকা এবং ১০হাজার টাকা মূল্যের একটি এন্ড্রুয়েড মোবাইল সেট ছিনিয়ে নিয়ে যায়।স্থানীয় লোকজন আমির হোসেনের আত্মীয়স্বজনকে খবর দিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় প্রথমে টেকনাফ সদর হাসপাতালে সেখানে তার শরীরের অবস্থার অবনতি ঘটলে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়।সেখানেও আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।সেখানে দীর্ঘ একমাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আল্লাহর অসীম রহমতে নিজ বাড়িতে চলে আসেন।এদিকে গত ০৩/০৩/২০২১ ইং তারিখ আমির হোসাইনের স্ত্রী ইয়াসমিন আক্তার মোঃ উল্লাহর পুত্র জসিম উদ্দিনকে প্রধান আসামী করে ৪জনের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।যার মামলা নং-০৭/১৫৬ তারিখ ০৩/০৩/২০২১ইং। এই মামলা করার পর তালিকাভুক্ত মামলার আসামীরা গ্রেফতার না হওয়ায় তারা দিন দিন বেপরোয়া হয়ে পুনরায় আমির হোসাইনকে প্রাণ নাশকরার জন্য হুমকি দিয়ে আসছে বলে মামলার বাদি ইয়াসমিন আক্তার ও তার আত্মীয়স্বজন জানান। অনতিবিলম্বে পলাতক আসামীদেরকে গ্রেফতার করার জন্য মামলার বাদি ইয়াসমিন আক্তার কক্সবাজার পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বাহারছড়া তদন্ত পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর নুর মোহাম্মদ জানান, মামলার আসামীদেরকে ধরার জন্য পুলিশ প্রতিদিনই অভিযান চালাচ্ছে। যতদিন পর্যন্ত গ্রেফতার হবে না ততদিন পর্যন্ত পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

চলবে…

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!