বিনোদন রিপোর্ট
প্রথমে শাড়ি এবং পরে লেহেঙ্গার সঙ্গে বিয়ের গহনায় নিজেকে জড়িয়ে আবারও নববধূর সাজে আবির্ভূত হন বিউটি কুইন অপু বিশ্বাস। সম্প্রতি উত্তরার ১১ নম্বর সেক্টরে খান টাওয়ারে 'রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মল'-এ এমন সাজেই দেখা গেছে ঢালিউড কুইন অপুকে।
এ বিষয়ে রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড ফ্যাশন মলের ম্যানেজিং ডিরেক্টর মো. আসলাম খান অপু বলেন, 'সবাই চায় বিয়ের শাড়ি বা লেহেঙ্গাটা হবে এক্সক্লুসিভ। এটি একটি স্বপ্ন। এই স্মৃতিময় স্বপ্ন বোনা সাধারণ কারিগর দ্বারা সম্ভব নয়।
অনেকগুলো অতি দক্ষ হাতের ছোঁয়ায় তৈরি হয় একটি বিয়ের শাড়ি বা লেহেঙ্গা। এমন অতি দক্ষ একঝাঁক কারিগরের হাতে তৈরি রয়েল মালাবারের বিয়ের সব পোশাক। সেই সঙ্গে বিয়ের গহনাও হতে হবে আধুনিক ও পছন্দসই। সেদিক দিয়ে আমরা অন্যদের থেকে এগিয়ে। একই ছাদের নিচে পোশাকের পাশাপাশি চোখ ধাঁধানো আধুনিক সব ডিজাইনের স্বর্ণ এবং ডায়মন্ডের গহনা পাবেন আমাদের এখানে। বর-কনেকে আমাদের গহনা এবং পোশাকে সাজিয়ে দেখার জন্য অপূর্ব সুযোগ রয়েছে একমাত্র রয়েল মালাবার জুয়েলারি অ্যান্ড লাইফস্টাইলে। আমাদের প্রতিটি সেলসম্যান 'স্বাস্থ্যবিধি না মানলে মৃতু্যঝুঁকি আছে' এই শ্লোগানকে মাথায় রেখে ক্রেতাদের সর্বোচ্চ সাবধানতার সঙ্গে সেবা দিচ্ছেন।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off