1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রামু তুলাবাগানে সন্ত্রাসী হামলায় মা-মেয়ে গুরুতর আহত, বাড়িঘর ভাঙচুর।

  • আপডেট সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩১১ বার পড়া হয়েছে

আব্দুর রাজ্জাক বিশেষ প্রতিনিধি।

 

কক্সবাজারের রামু তুলাবাগানে সন্ত্রাসীরা দিন-দুপুরে দানু মিয়া সওদাগরের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও লুটপাট চালায়। এই ঘটনায় মা-মেয়ে ও ছেলেসহ তিনজন গুরুতর আহত হয়েছে। অহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গতকাল দুপুরে রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগানস্হ কালা পাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে।

ঘটনার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,
রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের তুলাবাগানস্হ কালা পাড়া এলাকার আব্দুর রহিমের পুত্র দানু মিয়া সদাগরের বাড়িতে গতকাল দুপুরে একই এলাকার অলি আহমদের পুত্র সাহাব মিয়া,আব্দুল জলিল,আব্দুল গফুর প্রকাশ টুলু, দিলোয়ারা, আয়েশা ও জোসনার নেতৃত্বে একদল সন্ত্রাসী দিন-দুপুরে হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও বাড়ির গাছ কেটে ফেলে। এসময় বাড়ির মালিকের স্ত্রী ও তার মেয়েরা সন্ত্রাসীদের বাধা দিতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে লোহার রড ও হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে । আহতরা হলেন, হাসিনা আকতার (৩০), স্বামী দানু নিয়া, শাকিফা সুলতানা সাথী (১২) পিতা দানু মিয়া ও বাকপ্রতিবন্ধী রাশেদুল করিম সোহেল (১৬) পিতা দানু মিয়া সওদাগর। আহতদেরকে স্থানীয়রা রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে আহতরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে গৃহকর্তার স্ত্রী হাসিনা আকতারের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এই ঘটনা দানু মিয়া সওদাগর বাদী হয়ে থানায় লিখিত এজাহার দায়ের করেন।।

এই ব্যাপারে রামু থানার অফিসার্স ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার সংবাদ পাওয়া মাত্র
রামু থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করা হবে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!