প্রেস বিজ্ঞপ্তি
দেশের শীর্ষ স্থানীয় প্রথম শ্রেণীর জাতীয় দৈনিক যুগান্তর পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ হয়েছেন সাংবাদিক নাছির উদ্দীন রাজ। এ সংক্রান্ত প্রয়োজনীয় অফিসিয়াল চিঠি তাহার হাতে এসে পৌচেছে বলে নিশ্চিত করেছেন নাছির উদ্দীন রাজ নিজেই।
অফিসিয়াল চিঠিতে তাকে আগামি ১৫ জুলাই থেকে টেকনাফ উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।
নাছির উদ্দীন রাজ দেশের বহুল আলোচিত স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভি, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সন্ধাবানী, চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক বায়েজিদ, কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার ৭১ (একাত্তর ) পত্রিকা সহ জাতীয় ও স্থানীয় বিভিন্ন অনলাইন পোর্টালে কাজ করেছেন।
তিনি টেকনাফ উপজেলার কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন টেকনাফ সাংবাদিক ফোরাম এর কোষাধ্যক্ষ। সে একজন পেশাদার সাংবাদিক ও মাঠ পর্যায়ে সাহসীকতার সাথে কাজ করে ইতি মধ্যে পুরো জেলা ও উপজেলা জোড়ে সুনাম অর্জন করেছেন। তিনি পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগীতা কামনা করেছেন।
এদিকে যুগান্তর পত্রিকার টেকনাফ উপজেলা প্রতিনিধি মনোনীত হওয়ায় নাছির উদ্দীন রাজ কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন টেকনাফ প্রেস ক্লাব ও সাংবাদিক ফোরাম সহ উপজেলার বিভিন্ন কর্মরত সাংবাদিকদেন সংগঠনের কর্মকর্তা ও সদস্যবৃন্দ।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off