1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীদের হামলা ৩ পুলিশ আহত! ইউপি মেম্বার ছৈয়দুল আটক 

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি,টেকনাফ ৭১

টেকনাফ মডেল থানার পুলিশ পলাতক আসামীকে
গ্রেফতার করতে গিয়ে স্থানীয় মাদক কারবারী ও সন্ত্রাসীদের হামলায় ৩ পুলিশ আহত হয়েছেন।

৪ আগষ্ট (বুধবার) দুপুর ২ ঘটিকার সময় টেকনাফ সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকায় এ ঘটনাটি ঘটেছে বলে এলাকাবাসীর সুত্রে জানা যায়। আহত পুলিশ অফিসারেরা হলেন,এসআই রফিকুল ইসলাম রাফি (৩১),এ এস আই নাজির হোসাইন(৩০), এ এস আই মহি উদ্দীন (৩৬)। তৎমধ্যে এএসআই মুহি উদ্দীন (৩৬)গুরুতর আহত হয়ে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (পুরুষ ওয়ার্ড়ে) চিকিৎসাধীন রয়েছে। অপর ২জন অফিসার এসআই রফিকুল ইসলাম ও এ এস আই নাজির হোসাইন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন বলে হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়। চিকিৎসারত এ এস আই মহি উদ্দীন জানান, আজ দুপুর ২ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কচুবনিয়া এলাকায় রহমান হাবিব ওরফে মগু নামের এক পলাতক আসামীকে গ্রেফতার করতে গেলে এলাকার একদল ইয়াবা ব্যবসায়ী ও তাদের আত্মীয়স্বজন নারী-পুরুষ দা,কিরিচ,লোহার রড ও অবৈধ অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত আমাদের উপর হামলা চালাতে থাকলে আমাদের সঙ্গিও ফোর্স একজন সিপাহী সু-কৌশলে থানায় খবর দিলে অতিরিক্ত পুলিশ দল ঘটনা স্থলে পৌঁছলে, ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসীদল পালিয়ে যায় বলে পুলিশ ও এলাকাবাসীর সুত্রে জানা যায়।

সেই সঙ্গে হাতকড়া পরা অবস্থায় আসামিকে ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় তিন পুলিশ কর্মকর্তা আহত হন। খবর পেয়ে তাদের উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ।

টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহজারুল হক বলেন, আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ছিনিয়ে নিয়ে যাওয়া আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। তাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!