মোঃ আরাফাত সানী, টেকনাফ
কক্সবাজারের টেকনাফে ক্রেতা সেঁজে ইয়াবা কেনার সময় র্যাবের সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলিতে আবুল কাশেম (২৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার দুপুরে হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
র্যাবের জানান, গুলিবিদ্ধ মাদক কারবারি হোয়াইক্যং লম্বাবিল মাঝের পাড়া গ্রামের মৃত মো. হোসেনের ছেলে। ঘটনাস্থল থেকে ১০ হাজার ইয়াবা, একটি দেশিয় এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব-১৫ হোয়াইক্যং ক্যাম্পের ইনচার্জ মেজর মো. আরেফিন জানান, শনিবার দুপুরে একটি মাদককারবারি চক্রের কাছে থেকে ক্রেতা সেজে র্যাবের একটি দল ইয়াবা কিনতে সেখানে গেলে র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক কারবারিরা গুলি ছুঁড়ে। এসময় র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এতে মাদক কারবারিরা পাহাড়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে থেকে ওই ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে এমএসএফ মা ও শিশু হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ সময় ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off