টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ উপজেলার ৪ নং সাবরাং এবং ১ নং হোয়াইক্যং ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। তবে অভিযান পরিচালনাকালে কাউকে আটক করতে পারেনি তারা। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রবিবার (৮ অগাস্ট) বিকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন বিজিবি ২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাবরাং ইউনিয়নের হারিয়াখালী-শাহ্পরীর দ্বীপ রোড দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি চালান আসলে বিজিবি সতর্ক অবস্থান নেয়।
রবিবার ভোর পৌনে ৫ টার দিকে বিজিবির সদস্যরা একজন দুষ্কৃতকারীকে নাফ-নদী ও বেড়ীবাঁধ পার হয়ে মাছ ধরার জাল কাঁধে হারিয়াখালীর দিকে প্রবেশ করতে দেখে। তখনই টহলদল দুষ্কৃতকারীকে ধরার জন্য খুব দ্রুত অগ্রসর হয়।
বিজিবির উপস্থিতি বুঝতে পেরে জাল ফেলে দুষ্কৃতকারী দ্রুত পালিয়ে যায়। পরিবর্তীতে উক্ত স্থানে দুষ্কৃতকারীর জাল তল্লাশি করে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
এর আগে শনিবার (৭ আগস্ট) হোয়াইক্যং ইউনিয়নের এগারঘুনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০ হাজার ইয়াবা জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি ও মিডিয়া কর্মীদের উপস্থিতি ধ্বংস করা হবে বলে জানান তিনি।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off