সাদ্দাম হোসাইন : টেকনাফে নয়াপাড়া রেজিষ্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের এক সদস্যকে আটক করেছে।
সুত্র জানায়, গত ৭আগষ্ট (শনিবার) রাত সোয়া ৭টারদিকে টেকনাফের নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা বি-বøকের শালবাগান রেস্তোঁরার সামনে অভিযান চালিয়ে ই-ব্লকের ৯৪৪নং শেডের ১নং রোমের বাসিন্দা মোঃ বশির আহমদের পুত্র, সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সদস্য ও মাদক কারবারী মোঃ জুবায়ের (১৮) কে ৫০পিস ইয়াবাসহ গ্রেফতার করে।
এই ব্যাপারে কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off