1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

রোহিঙ্গা শিবিরে হতে ভাসমান লাশ উদ্ধার!

  • আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৯২ বার পড়া হয়েছে

নাছির উদ্দীন রাজ টেকনাফ

 

টেকনাফ শালবাগান রোহিঙ্গা শিবিরে হাত পা বাঁধা অবস্থায় ভাসমান এক রোহিঙ্গা অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ। ৯ আগস্ট (সোমবার) সকালে শালবাগানের পশ্চিম পাহাড়ের ছড়া (খাল) হতে তাকে উদ্ধার করা হয় বলে জানা গেছে।

পুলিশ বলছে, টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া শালবাগান রোহিঙ্গা ক্যাম্প -২৬ নং ব্লক-ডি/২ এর সাব মাঝি নুর কাশেম ঘুম থেকে উঠে তাহার বাড়ির পাশের খালে হাত পা বাঁধা অবস্থা এক অজ্ঞাত যুবক কে পানিতে ভাসতে দেখে । পরে নুর কাশেম ঘটনাটি ক্যাম্পে দায়িত্ব রত ১৬ এপিবিএন পুলিশ কে জানায় । উক্ত সংবাদের ভিত্তিতে শালবাগান পুলিশ ক্যাম্পের সহকারি ক্যাম্প কমান্ডার টহল পুলিশ সহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার বিষয়ে নিশ্চিত হন। তাৎক্ষনিক এপিবিএন পুলিশ টেকনাফ থানায় পুলিশ কে অবহিত করলে সঙ্গীয় ফোর্স এসে পানিতে ভাসমান মৃত ব্যক্তিকে উদ্ধার করে। পরে ক্যাম্পের বিভিন্ন জন থেকে জিজ্ঞাসাবাদ করলে মৃত ব্যক্তি শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক ই/৫ এর নুর হোসেন এর পুত্র মোঃ রফিক (২২) বলে পরিচয় শনাক্ত করেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান  জানায়, মৃত
রোহিঙ্গা যুবক কে উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!