1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

বিএমএসএফ রামু উপজেলা আহ্বায়ক কমিটি গঠিত,সেলিম আহ্বায়ক টাপু সদস্য সচিব

  • আপডেট সময় : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ২৮১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা ১২২ এর আওতাধীন বিএমএসএফ রামু উপজেলা শাখায় সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম সেলিমকে আহ্বায়ক এবং খালেদ হোসেন টাপুকে সদস্য সচিব করে ১৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কক্সবাজার জেলা ১২২ সভাপতি বিএমএসএফ রামু উপজেলার প্রধান সমন্বয়ক জেলার সহসভাপতি সাংবাদিক কামাল শিশিরের সুপারিশক্রমে এই আহ্বায়ক কমিটির চূড়ান্ত অনুমোদন প্রদান করেন।

বিএমএসএফ রামু উপজেলা আহ্বায়ক কমিটির অপরাপর সদস্যরা হলেন, যুগ্ম আহ্বায়ক এইচ, বি পান্থ,( নবান্ন টিভি, এম ডি), যুগ্ম আহবায়ক দৈনিক ইনকিলাব এর রামু প্রতিনিধি আবদুল্লাহ মামুন, সদস্য যথাক্রমে, কক্সবাজার৷ খবর ডট কমের নির্বাহী সম্পাদক হাসান তারেক মুকিম, দৈনিক দৈনন্দিন এর আবুল কাশেম, টি,টি,এন এর স্টাফ রিপোর্টার আবুল কাসেম সাগর, দৈনিক আমাদের কক্সবাজার এর আবদুল মালেক সিকদার, জাতীয় দৈনিক দিনকাল এর আবু বক্কর সিদ্দিক,দৈনিক হিমছড়ির আহমদ সৈয়দ ফরমান, দৈনিক আমার বার্তার নুর মোহাম্মদ, দৈনিক কক্সবাজার বার্তার কফিল উদ্দিন ও দৈনিক ইনানীর আনিস মুহাম্মদ নাইমুল হক।

উল্লেখিত আহ্বায়ক কমিটি আগামী ১ মাসের মধ্যে রামু উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করে বিএমএসএফ রামু উপজেলা শাখাকে একটি শক্তিশালী সংগঠন হিসাবে গড়ে তুলবেন এমন আশাবাদ ব্যক্ত করেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।

নব গঠিত রামু উপজেলা আহ্বায়ক কমিটিকে জেলা কমিটির সকল নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়ে এক বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে নব গঠিত রামু উপজেলা আহ্বায়ক কমিটির উত্তরোত্ত্বর সফলতা কামনা করেন এবং উপজেলার নির্যাতিত অসহায় সাংবাদিকদের পাশে থেকে সাংবাদিকদের অধিকার আদায়ের জন্য বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী বাস্তবায়নে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!