গত (১৭ আগষ্ট) কক্সবাজার থেকে প্রকাশিত দৈনিক মেহেদী, কক্সবাজার বার্তা ও কক্সবাজার ৭১ সহ কয়েকটি পিন্ট ও বিভিন্ন অনলাইন প্রোটালে প্রকাশিত, “টেকনাফ সদরের ডেইল পাড়া ইয়াবার স্বর্গরাজ্য : নেপথ্যে হুডি ব্যবসায়ী ইলিয়া” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়েছে এই প্রসঙ্গে আমার বক্তব্যঃ এই সংবাদে উপস্থাপিত তথ্যসমূহ পুরোপুরি সত্য না। মিথ্যা বানোয়াট, যা দেখে আমি আশ্চর্যান্বিত হয়। কেন না ঐ সংবাদে উল্লেখিত সিংহভাগ লেখাটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন উদ্দেশ্যপ্রণোদিত যার মধ্যে অনেক তথ্যের অসঙ্গতি রয়েছে বলে আমি মনে করি। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
কেন না একটি স্বার্থনেশি কুচক্রী মহল আমার বিরুদ্ধে সাংবাদিক ভায়দের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি করছে সত্যের লেশমাত্র নেই এবং এখানে আমাকে বলিরপাটা বানানো হয়েছে।
মূলত বিষয়টি হলো আমি একজন গবাদিপশু ব্যবসায়ী দীর্ঘ বছর যাবত শাহপরীর দ্বীপে করিডোর থেকে গবাদিপশু আমদানি করে করে থাকি। সংবাদে যে প্রতিবেদক আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়াছে উক্ত সংবাদে আমার বক্তব্য নেওয়া নি এমনকি উক্ত সংবাদে একাংশে আমাকে গডফাদার হুন্ডি কারবারি মোহাম্মদ ইলিয়াস। সে প্রতিনিয়ত কোটি কোটি টাকা মিয়ানমারে হুন্ডির মাধ্যমে লেনদেন করে বলে যে মিথ্যা সংবাদ কথা গুলো বলা হয়েছে মূলত আমাদের গবাদিপশুর টাকা গুলো সরকারি আইন কে শ্রদ্ধা করে ব্যাংকের মাধ্যমে টাকা লেনদেন করি। আমি দেশ ও রাষ্ট্রবিরোধী কোন মাদক ও হুন্ডি কারবারে লিপ্ত নয় এই ধরনের মিথ্যা ও ভুল তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে।
আমি এই নিউজে স্থানীয় আইন-শৃঙ্খলা বাহিনী সহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে এ ধরনের সংবাদ পরিবেশন করলে আমি আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকিব।
প্রতিবাদে,মোহাম্মদ ইলিয়াস
ডেইল পাড়া, টেকনাফ সদর।
উপদেষ্টা সম্পাদক : জহির আহমদ, টেকনাফ উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার।
অফিস : আবু সিদ্দিক মার্কেট, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল : ০১৯০৭-৭৫৮২৫০, ০১৮৫১-৯২৯৬৫৮
Developed By : AzadWebIT.Comcopy off