1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

টেকনাফে ২১ গ্রেনেড হামলার নিহত ও আহতদের স্মরণে দোয়া ও আলোচনা সভায় ‘সরওয়ার আলম

  • আপডেট সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৫৩০ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:-

২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলা নিহত ও আহতদের বিচারের রায় দ্রুত কার্যকরের দাবিতে আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগের উপজেলা ও পৌর শাখার যৌথ উদ্যোগে টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে টেকনাফ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর সভাপতিত্বে ও টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আবদুল হকের সঞ্চালনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জননেতা সরওয়ার আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল মোস্তফা, টেকনাফ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কহিনুর আক্তার, টেকনাফ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহেদ হোসেন, টেকনাফ উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল মতলব , টেকনাফ পৌর শ্রমিক লীগের সভাপতি জিয়াউল রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন, টেকনাফ সদর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক রহমত উল্লাহ, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন, সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মিলন শর্মা, সাইফুল ইসলাম, আব্দুল সালাম, নুরুল আলম, টেকনাফ উপজেলা ছাত্রলীগের নেতা তানভির হাসেম রিজভী, বেলাল উদ্দিন শাহীন, জয়নাল আবেদীন, বেলাল উদ্দিন আরমান, সামি দেলোয়ার, টেকনাফ পৌর ছাত্রলীগের নেতা তানভীর হোসেন ও টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সকল সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী।

বক্তারা বলেন-বঙ্গবন্ধুর আদর্শ উজ্জীবিত হয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করা, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নিবেদিত কর্মী হিসেবে কাজ করার আহ্বান জানান। স্বাধীনতারবিরোধী ও সাম্প্রদায়িক গোষ্ঠী এবং উন্নয়ন ও গণতন্ত্র বিরোধী চক্র যে কোনো অপতৎপরতা ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা সবর্দা প্রস্তুত থাকতে হবে।

আসুন- হারানো শোককে শক্তিতে পরিণত করি।
আমরা যারা পচাত্তরের পরবর্তী প্রজন্ম বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আনুগত্য-তাঁর আত্মত্যাগের মহিমা এবং দীর্ঘ সংগ্রাম জীবনাদর্শ আমাদের কর্মের মাধ্যমে প্রতিফলিত করে সকলে মিলে বঙ্গবন্ধুর আদর্শের ও রক্তের উত্তরাধিকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক ক্ষুধা-দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়ার তুলি।

পরে ২১ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাতের পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ দোয়া কামনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!