1. akfilmmultimedia@gmail.com : admin2020 :
  2. teknafchannel71@gmail.com : teknaf7120 :
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
শিরোনাম :
হ্নীলা ইউনিয়ন পরিষদে ঈদ উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেছেন এমপি শাহজাহান চৌধুরী হ্নীলায় কোস্ট ফাউন্ডেশন এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত  মা’দ’ক কারবারি ও অ’স্ত্র ধারীদে অ’স্ত্র জমাদিতে বলেছেন ৫ম বার নির্বাচীত এমপি শাহজাহান চৌধুরী  সাবেক এমপি আবদুর রহমান বদির জামিন স্থগিত ​ঢাবিতে ‘ডুসাট’-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ​সাবরাংয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদের সম্মানে ইফতার মাহফিল: সকলে মিলে সুন্দর ও শান্তিময় টেকনাফ গড়তে চাই- জাফর আহমদ শাহজাহান চৌধুরী ৫ম বারের মত এমপি নির্বাচীত হওয়ায় টেকনাফ বিএনপির শোকরানা সভায় ও ইফতার মাহফিল  টেকনাফ শাহপরীর দ্বীপ রিয়াদুল জন্নাহ মডেল একাডেমি’র তিনজন শিক্ষার্থীদের সাধারণ গ্রেডে বৃত্তি লাভ  শাহজাহান চৌধুরীর সমর্থনে ধানের শীষের রংগীখালী স্কুল ভোট কেন্দ্র অফিস যাদের নেতৃত্বে হয়েছে।  ক্রসফায়ার দিয়ে নয়, কর্মসংস্থান সৃষ্টি করে মাদক নির্মূল করা হবে- অধ্যক্ষ আনোয়ারী

ভাসানচর থেকে পালাতে সহায়তাকারী ৯ রোহিঙ্গা আটক

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৪১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে রোহিঙ্গা পলায়নে সহায়তাকারী নয় দালালকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এপিবিএন সিভিল টিম, এনএসআই ও পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের ৬৫নং ক্লাস্টারের মো. আলমের ছেলে মো. জুবায়ের (২২), ৬৪নং ক্লাস্টারের নুর ইসলামের ছেলে রেদোয়ান (২০) ও জাকির হোসেনের ছেলে মোহাম্মদ সালাম (৩১), ৭৭নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে আব্দুর রহমান (১৯), ৫১নং ক্লাস্টারের রফিক আলমের ছেলে সৈয়দ করিম (১৮) ও সৌরভ হোসেনের ছেলে সাইফুল ইসলাম (২০), ২৬নং ক্লাস্টারের নূর মোহাম্মদের ছেলে শফিউল্লাহ (২২), ৬নং ক্লাস্টারের আবু বক্করের ছেলে নজিমুল্লাহ (৩৭) এবং ৭৮নং ক্লাস্টারের হানিফের ছেলে মোহাম্মদ সালেহ (৪০)।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম জানান, আটক আসামিদের বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা করে বিচারিক আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
error: Content is protected !!